২৮ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ফের রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস

পুবের কলম প্রতিবেদক: সপ্তাহ শুরুতেই রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি। শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ছিল ৯২ শতাংশ।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। আজ থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গ জুড়ে। তবে ভারী বৃষ্টি আপাতত নেই। শনি ও রবিবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস গোটা রাজ্যে। আগামী কয়েক দিন তাপমাত্রা একই থাকবে। অন্যদিকে, আজ থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামী ২৪ ঘন্টায় একই তাপমাত্রা থাকবে উত্তরবঙ্গে।

আরও পড়ুন: ভারী তুষারপাত ও বৃষ্টির জেরে স্থবির হিমাচল প্রদেশ, বন্ধ ১২৫০টিরও বেশি রাস্তা

শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই তিন জেলাতে। দার্জিলিং কোচবিহার এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। অর্থাৎ উত্তরবঙ্গ জুড়েই শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা। রবি ও সোমবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। ওপরের পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।

আরও পড়ুন: মন্থার প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি

আরও পড়ুন: ‘মন্থা’র প্রভাবে সপ্তাহজুড়ে চলবে বৃষ্টি
ট্যাগ :
সর্বধিক পাঠিত

যুদ্ধের আশঙ্কা: এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর সমস্ত উড়ান স্থগিত, ইজ়রায়েলে ভারতীয়দের জন্য সতর্কতা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফের রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস

আপডেট : ২৬ অগাস্ট ২০২২, শুক্রবার