১২ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ফের সিবিআই হানা অনুব্রতর রাইস মিলে

ছবি-তথাগত চক্রবর্তী

দেবশ্রী মজুমদার, বীরভূম : গরু পাচার মামলায় তদন্তে নেমে বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডলের একের পর এক সম্পত্তির হদিশ পাচ্ছে সিবিআই।শুক্রবার সকালে অনুব্রতর একটি রাইস মিলে গিয়ে পৌঁছলেন সিবিআই আধিকারিকরা। তল্লাশি অভিযান চালাতেই তাঁরা রাইস মিলে গিয়েছেন বলে সিবিআই সূত্রে খবর।

ফের সিবিআই হানা অনুব্রতর রাইস মিলে
ছবি-তথাগত চক্রবর্তী

যদিও চল্লিশ মিনিট ধরে টিমকে চাবির কারণে অপেক্ষায় থাকতে হয়।বীরভূমের দাপুটে নেতা অনুব্রত সম্প্রতি গ্রেফতার হয়েছেন গরু পাচার মামলায়। তাঁর আয় ও ব্যায়ের হিসেব মেলাতে তদন্ত করছে সিবিআই। একটি রাষ্টায়ত্ত ব্যাঙ্কের আধিকারিককে অন্য একটি একাউন্টে পঞ্চান্ন লক্ষ টাকা ট্রান্সফারের জন্য চাপ ইতিমধ্যেই উঠেছে।

আরও পড়ুন: এক হাজার কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ: কলকাতার একাধিক জায়গায় সিবিআইয়ের তল্লাশি অভিযান

ফের সিবিআই হানা অনুব্রতর রাইস মিলে
ছবি-তথাগত চক্রবর্তী

তারপর তদন্তে নেমে চার ঘন্টার বেশি সময় ব্যয় করে একটি দেরাজ থেকে বেশ কিছু নথি উদ্ধার করেছে তদন্তকারী সংস্থা। অনুব্রতর মেয়ে সুকন্যা ও ছবি মণ্ডলের নামে এই রাইসমিল দেখিয়ে একাধিক কোম্পানি খোলা হয়েছে। হয়েছে আর্থিক লেনদেন। জমি, ব্যবসা অনেক কিছুরই হদিশ পাওয়া গিয়েছে বলে সিবিআই সূত্রে খবর।

আরও পড়ুন: উন্নাও গণধর্ষণকাণ্ডের মূল অভিযুক্তের জামিন, হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে সিবিআই

ফের সিবিআই হানা অনুব্রতর রাইস মিলে
ছবি-তথাগত চক্রবর্তী

গ্যারাজে ৪ টি এসইউভি ও একটি হুড খোলা গাড়ি ছিল বলে খবর।এই বিলাসবহুল গাড়িগুলির মালিক কে, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।একটি গাড়িতে রাজ্য সরকারের স্টিকার মারা রয়েছে।

আরও পড়ুন: SBI fraud case: ED-র পরে এ বার CBI-এর নজরে অনিল আম্বানি

ফের সিবিআই হানা অনুব্রতর রাইস মিলে

গাড়িগুলি কার, সে বিষয়ে কর্মীদের প্রশ্ন করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। তবে নিরাপত্তারক্ষীদের দাবি, তাঁরা এ ব্যাপারে কিছুই জানেন না। আগামীকাল অর্থাৎ শনিবার অনুব্রত মণ্ডলের জেল হেফাজতের মেয়াদান্তে আদালতে তোলার আগে এই হানা বলে মনে করছে সি বি আই।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

বাংলায় ভোটের প্রস্তুতি জোরদার: আধাসেনার হিসাব কষছে কমিশন, স্পর্শকাতর বুথের তালিকা চাইলেন জ্ঞানেশ কুমার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফের সিবিআই হানা অনুব্রতর রাইস মিলে

আপডেট : ১৯ অগাস্ট ২০২২, শুক্রবার