কোচবিহার, ৪ এপ্রিল: কেন্দ্রীয় এজেন্সিগুলিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে বিজেপি, এমনই অভিযোগ তুলে একাধিকবার সরব হয়েছে বিরোধীরা। এজেন্সিগুলিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা নিয়ে এবার বিজেপির বিরুদ্ধে সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর অভিযোগ, দুর্নীতিবাজ নেতারা বিজেপি যোগদান করলেই সব দুর্নীতিমুক্ত, এমনকি এজেন্সি থেকে মুক্ত হয়ে যান। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "বিজেপির লক্ষ্য, তাদের (BJP) ভোট দাও, এজেন্সি থেকে মুক্তি পাও।
আপনাদের বলছি, এজেন্সির সামনে মাথা নোয়াবেন না। কেউটে সাপকে বিশ্বাস করবেন তবুও বিজেপিকে করবেন না।"আরও পড়ুন:
বৃহস্পতিবার কোচবিহারের নির্বাচনী জনসভায় বাংলাকে বঞ্চনা নিয়েও মুখ খোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'যেদিন থেকে কেন্দ্রে ক্ষমতায় এসেছে বিজেপি, সেদিন থেকে বাংলার উপর অত্যাচার করছে।
বাংলার সব প্রাপ্য টাকা আটকে রেখেছে।' মমতার কথায়, 'নির্বাচন এলেই ভাঁওতা দেওয়া বেড়ে যায়। এর আগে কোচবিহারে কোনও দলের রাজনৈতিক নেতারা আসতেন না। আমি সরকারে আসার পর বারবার এসেছি।'