পুবের কলম প্রতিবেদকঃ নজরে সিবিআই তৎপরতা। কলকাতায় এলেন সিবিআই-এর অতিরিক্ত ডিরেক্টর অজয় ভাটনাগর। মহরমের মতো ছুটির দিনে কলকাতার নিজাম সিবিআই-এর নিজাম প্যালেস দফতরে অতিরিক্ত ডিরেক্টরের আগমন এবং তৎপরতা বৃদ্ধি সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, সেখানে জরুরি বৈঠকে করবেন সিবিআই আধিকারিকরা।
আরও পড়ুন:
সিবিআই সূত্রে জানা গিয়েছে, কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্যের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অভিযোগের তদন্ত করছে সিবিআই। তদন্তগুলির তদারকিতে রয়েছেন অজয় ভাটনাগর। মঙ্গলবার সেই সব তদন্তের গতিবিধি পর্যালোচনা করতেই সিবিআই-এর অন্যান্য আধিকারিকদের সঙ্গে তাঁর বৈঠক বলে জানা গিয়েছে।
আরও পড়ুন:
উল্লেখ্য, গরুপাচার মামলায় সোমবার তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে ডেকে পাঠিয়েছিল সিবিআই।
তবে চিকিৎসা জন্য তিনি হাজিরা এড়িয়ে যান। বুধবার পুনরায় বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে তলব করেছে সিবিআই।আরও পড়ুন:
পাশাপাশি, এ রাজ্যের শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি, কয়লা পাচার মামলা ইত্যাদি একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ের তদন্তের দায়িত্বে রয়েছে সিবিআই। আর এই সময়কালে সিবিআই-এর অতিরিক্ত ডিরেক্টরের কলকাতা শহরে আগমন এবং নিজাম প্যালেস আধিকারিকদের জরুরি বৈঠক তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।