পারিজাত মোল্লাঃ সোমবার দুপুরে কলকাতার আলিপুর আদালতে সিবিআই এজলাসে উঠে নিয়োগ দুর্নীতি মামলা।ইতিপূর্বে নিয়োগ দুর্নীতি মামলায় একাধিকবার আদালতের ভর্ত্সনার মুখে পড়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সোমবার শান্তিপ্রসাদ সিনহার একটি মামলায় ফের সিবিআইকে ভৎসনার মুখে পড়তে হল। ওএমআর শিট বিকৃতির মূল অভিযুক্ত নীলাদ্রি বিশ্বাসের মামলাতেই এসপি সিনহার জেল হেফাজত চায় সিবিআই।সেই প্রসঙ্গেই আদালত জানায়, 'আপনারা এই মামলায় এসপি সিনহার জামিনের বিরোধিতা করছেন কেন? এই মামলায় জামিন পেলেও তো এসপি সিনহা অন্য মামলায় জেল হেফাজতেই থাকবেন!'বিচারকের এই প্রশ্নের জবাবে সিবিআইয়ের আইনজীবী বলেন, 'এসপি সিনহাকে জামিন দিলে ভুল বার্তা যাবে। তদন্ত খুব গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে।
এসপি সিনহা বেশ প্রভাবশালী।'সিবিআইয়ের এই যুক্তি শুনেই বিচারক বলেন, 'আপনারা এই ভাঙা রেকর্ড কেন বাজাচ্ছেন? সব ক্ষেত্রেই এই একই কথা বলে চলেছেন। কাজের কাজ তো কিছু হচ্ছে না।'এদিন সিবিআইয়ের তরফে এও দাবি করা হয়, 'নীলাদ্রি বিশ্বাস সাক্ষীদের ভয় দেখিয়েছেন।' তা শুনে আদালত প্রশ্ন তোলে, তার জন্য কি পৃথক এফআইআর সিবিআই করেছে? না করলে কেন করেনি?সিবিআইয়ের দাবি ,-' নীলাদ্রিকে দিয়েই গোটাটা করিয়েছিলেন সুবীরেশ ভট্টাচার্য এবং এসপি সিনহারা। ভিন রাজ্যের সংস্থার এই বাঙালি আধিকারিকই হয়ে উঠেছিলেন এসএসসির উপদেষ্ট কমিটির অন্যতম অস্ত্র। একদিকে সার্ভার দখল অন্যদিকে ওএমআর শিট বিকৃতি—দু'দিক দিয়ে জালিয়াতি হয়েছিল'। সোমবার আলিপুর আদালতের বিচারক সিবিআইয়ের তদন্ত করার ক্ষমতা নিয়েই প্রশ্ন তোলেন। সিবিআইকে তিনি সোজাসুজিই বলে দেন, ''তদন্ত না করতে পারলে বলে দিন...।''সোমবার আলিপুরের বিশেষ সিবিআই আদালতে শুনানি ছিল এসএসসির উপদেষ্টা কমিটির প্রাক্তন প্রধান শান্তিপ্রসাদ সিনহা এবং ওএমআর শিট মূল্যায়নকারী সংস্থা নাইসার প্রধান নীলাদ্রি দাসের। সেখানেই শান্তিপ্রসাদ এবং নীলাদ্রিকে নতুন করে হেফাজতে নেওয়ার আবেদন করে সিবিআই। এমনকি, তাঁদের চাওয়া জামিনের আর্জির বিরোধিতাও করে তারা। এ প্রসঙ্গেই সিবিআইয়ের কাছে আদালত জানতে চেয়েছিল, কেন হেফাজতে চাওয়া হচ্ছে শান্তিপ্রসাদ, নীলাদ্রিদের? নতুন করে হেফাজতে চাওয়ার কারণটা ঠিক কী? বিচারকের এই প্রশ্নের জবাবে সিবিআইয়ের আইনজীবী জবাব শুনেই ক্ষুব্ধ হয় আদালত। বিচারক কে আইনজীবী বলছিলেন, ''অনেক নতুন তথ্য এবং প্রমাণ পাওয়া গিয়েছে। বড় ষড়যন্ত্রের খোঁজ পাওয়া গিয়েছে। তা ছাড়া ওঁরা সহযোগিতাও করছেন না...।'' তারই জবাবে বিচারক পাল্টা প্রশ্ন করেন, ''সহযোগিতা করছে না বলছেন, এদিকে অনেক তথ্য পাচ্ছেন কী করে? আপনারা জ্যোতিষী নাকি?'' এইরকম নানান মন্তব্য করতে দেখা যায় বিচারককে।
ইমামা খাতুন
প্রকাশিত:
২৭ মার্চ ২০২৩, ১৪:৪৪
আরও খবর
৫ লাখে বিক্রি হয়েছিল প্রশ্ন, হুবহু মিলল ১১১টি প্রশ্ন: নিট কাণ্ডে বিস্ফোরক দাবি সিবিআই-এর
আরজিকর কাণ্ড: পানিহাটির শ্মশানে সিবিআই
আরজি কর কাণ্ডে নতুন করে তৎপর সিবিআই, ঘটনাস্থল পরিদর্শনে বিশেষ তদন্তকারী দল
চন্দ্রনাথ খুনের তদন্তে নয়া মোড়, সিবিআইয়ের হাতে গ্রেফতার আরও ২
সিজেপির বিরুদ্ধে সিবিআই তদন্ত চেয়ে মামলা, জরুরি শুনানির আবেদন খারিজ সুপ্রিম কোর্টের
সিজেপির বিরুদ্ধে সিবিআই তদন্ত চেয়ে মামলা, জরুরি শুনানির আবেদন খারিজ সুপ্রিম কোর্টের
কেন এখনও বিচারপ্রক্রিয়া শেষ হল না? সারদা মামলায় কোর্টের প্রশ্নের মুখে সিবিআই
কেন এখনও বিচারপ্রক্রিয়া শেষ হল না? সারদা মামলায় কোর্টের প্রশ্নের মুখে সিবিআই
এক হাজার কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ: কলকাতার একাধিক জায়গায় সিবিআইয়ের তল্লাশি অভিযান
এক হাজার কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ: কলকাতার একাধিক জায়গায় সিবিআইয়ের তল্লাশি অভিযান
উন্নাও গণধর্ষণকাণ্ডের মূল অভিযুক্তের জামিন, হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে সিবিআই
উন্নাও গণধর্ষণকাণ্ডের মূল অভিযুক্তের জামিন, হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে সিবিআই
দমকলমন্ত্রী সুজিত বসুর অফিসে হানা ইডির, তল্লাশি আরও ১০টি জায়গায়
দমকলমন্ত্রী সুজিত বসুর অফিসে হানা ইডির, তল্লাশি আরও ১০টি জায়গায়
SBI fraud case: ED-র পরে এ বার CBI-এর নজরে অনিল আম্বানি
SBI fraud case: ED-র পরে এ বার CBI-এর নজরে অনিল আম্বানি
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র