পুবের কলম, ওয়েবডেস্ক: এসএসসি দুর্নীতি মামলায় উত্তপ্ত রাজ্য-রাজনীতি। ইতিমধ্যেই এই কাণ্ডে একদফা জেরা করা হয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। ম্যারাথন জেরা চলছে শিক্ষাপ্রতিমন্ত্রী পরেশ অধিকারীর। হাইকোর্টের নির্দেশে ইতিমধ্যেই কোচবিহারের স্কুল থেকে বরখাস্ত করা হয়েছে পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতাকে।
এবার রাজ্যের এই টালমাটাল অবস্থার মধ্যেই রাজ্যের শিক্ষা কমিশনার বদল হল। নতুন শিক্ষা কমিশনার হচ্ছেন অরূপ সেনগুপ্ত। স্পেশ্যাল কমিশনার বিশেষ সচিব পদমর্যাদার এই আধিকারিককে বিদ্যালয় শিক্ষা কমিশনারের পদে বসানো হল। নাকতলায় সারমেয় নিয়ে ফ্ল্যাটের প্রসঙ্গও নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নজরে আছেন পার্থ। শুক্রবার সন্ধেয় একটি বিজ্ঞপ্তি জারি করে এই নির্দেশ জারি করেছে করেছে সরকার কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর।আরও পড়ুন:
বিশেষজ্ঞমহলের মতে কাজের চাপের বোঝা কমাতে রাজ্যের শিক্ষা কমিশনার বদলের সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। স্কুল শিক্ষা কমিশনার এবং সমগ্র শিক্ষা মিশনের রাজ্য অধিকর্তার দায়িত্ব এতদিন সামচ্ছিলেন আইএএস অফিসার শুভ্র চক্রবর্তী। বুধবার আচমকাই তাঁকে এসএসসি’র চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। ফলে তাঁর উপর তিনটি গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব এসে পড়ে। তাঁর কাজের চাপ কমাতেই অরূপবাবুকে শিক্ষা কমিশনারের পদে বসানো হল বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: