০৯ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গাড়িতে বাইকের ঘষা লাগায় রাগ! ধাওয়া করে দুই ডেলিভারি বয়কে পিষে মারল দম্পতি

পুবের কলম, ওয়েবডেস্ক: বেঙ্গালুরুর পুট্টেনহাল্লির শ্রীরাম মন্দির এলাকায় নৃশংস ঘটনায় শিহরিত শহর। অভিযোগ, গাড়িতে বাইকের সামান্য ঘষা লাগায় রাগের মাথায় বাইক আরোহী দুই ডেলিভারি বয়কে ধাওয়া করে ইচ্ছাকৃতভাবে ধাক্কা মারেন এক দম্পতি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২৪ বছর বয়সি দর্শন নামে এক তরুণের, গুরুতর আহত তাঁর বন্ধু বরুণ।

পুলিশ সূত্রে জানা যায়, দর্শন ও বরুণ বাইকে যাচ্ছিলেন, সেই সময় তাদের বাইক দম্পতির গাড়িতে সামান্য ধাক্কা দেয়। গাড়ির আয়না ভেঙে যায়। প্রথমে বিষয়টি মিটে গেলেও পরে ক্ষিপ্ত হয়ে ওঠেন গাড়িচালক মনোজ কুমার ও তাঁর স্ত্রী আরতি শর্মা। কয়েক কিলোমিটার ধাওয়া করে তাঁরা বাইকটিকে জোরে ধাক্কা মারেন। দুজনকে মাটিতে ফেলে পালিয়ে যায় গাড়িটি।

আরও পড়ুন: ‘সঠিক পথেই হচ্ছে SIR, কমিশনের পাশেই আমরা’ — ব্যারাকপুরে অমিত শাহ

সিসি ক্যামেরার ফুটেজে পুরো ঘটনাটি ধরা পড়ে। এরপরই পুলিশ গ্রেফতার করে ওই দম্পতিকে। মনোজ একজন শরীরচর্চা শিক্ষক বলে জানা গেছে। তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।

আরও পড়ুন: SIR-এর শেষপর্বে কড়া কমিশন: সাত দিনে সব শুনানি শেষের নির্দেশ

আরও পড়ুন: SIR–এ ভবানীপুরে খসড়া তালিকা থেকে বাদ প্রায় ৪৫ হাজার ভোটার, জরুরি বৈঠকে মমতা
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

ভুয়ো ভোটারে ছেয়েছে মোদির বারাণসী! ৯২০০ জনের তালিকা প্রকাশ করে এবার SIR নিয়ে তোপ বিজেপি মন্ত্রীরই

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গাড়িতে বাইকের ঘষা লাগায় রাগ! ধাওয়া করে দুই ডেলিভারি বয়কে পিষে মারল দম্পতি

আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার