দেবশ্রী মজুমদার, রামপুরহাট: কনটেন্টমেন্ট জোনের ঘোষণা হল রামপুরহাটে। সরকারি নিয়ম অনুযায়ী তিনজন বা তার বেশি কোভিড আক্রান্ত হলে সেখানে কনটেন্টমেন্ট জোনের ঘোষণা হয়। রামপুরহাট দুই ব্লকের বসোয়া বিষ্ণুপুরে এক পরিবারে তিন জন আক্রান্ত হয়। সম্প্রতি ওড়িশা থেকে ওই পরিবার বেড়িয়ে আসেন।

রামপুরহাট মুখ‍্যস্বাস্থ‍্য আধিকারিক রবীন্দ্রনাথ প্রধান বলেন,  এস এম এস অর্থাৎ সোশ্যাল ডিস্টান্সিং, মাস্ক ও স‍্যানিটাইজেশন তিনটি বিষয় মেনে চলতে হবে। তবে বাঁশ দিয়ে ঘেরা হবে এলাকা। তবে মাস্ক পরা থেকে সব নিয়ম বিধি কঠোরভাবে মেনে চলতে হবে।

এদিন রামপুরহাট মেডিক্যাল কলেজে মাদার ডেয়ারির উদ্বোধন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  ডেপুটি স্পিকার আশীষ বন্দ‍্যোপাধ‍্যায় ও অনুব্রত মণ্ডল।