পুবের কলম, ওয়েবডেস্ক: এনআইএ অফিসার সহ দুই বিজেপির নেতা গোপন বৈঠক করেছে দাবি করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। পাশাপাশি লোকসভা নির্বাচনের মুখে তৃণমূল নেতাদের গ্রেফতার করাতে এনআইকে তালিকা দিয়েছে বিজেপি বলেও অভিযোগ করেছেন তিনি। শুক্রবার নিজের এক্স পোস্টে এই দাবি করেছেন কুণাল ঘোষ।
আরও পড়ুন:
এদিন তিনি লেখেন, '২ জন বিজেপি নেতা নিউটাউনে এসপি ডি আর সিংয়ের বাসভবনে গোপন বৈঠক করেন। নিজাম প্যালেসেও তাঁর সঙ্গে দেখা করেন বিজেপি নেতারা।
' কুণালের দাবি, 'একটি তালিকা দেওয়া হয়। কোন কোন তৃণমূল নেতা-কর্মীকে গ্রেফতার করতে হবে, কাকে তলব করতে হবে, সে সম্পর্কিত একটি তালিকা দেওয়া হয়।'আরও পড়ুন:
এনআইএ-কে ট্যাগ করে এই তথ্য আদৌ সত্য নাকি মিথ্যা, জানতে চেয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর আরও দাবি, আগামিকাল (শনিবার) এনআইএ তল্লাশি করবে। বিজেপির দেওয়া তালিকা অনুযায়ী বেশ কয়েকজনকে গ্রেফতার করা হবে বলেও আশঙ্কা করা হচ্ছে।