দেবশ্রী মজুমদার, শান্তিনিকেতন :  ঐতিহ্যবাহী বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিদ‍্যাভবনে শুক্রবার বিয়াল্লিশ তম অধ‍্যক্ষপদে আসীন হলেন বহুপুস্তকের প্রণেতা ও সম্মানের অধিকারী ভাষাবিদ অধ‍্যাপক সিরাজুল ইসলাম। এই পদ হিউম‍্যানিটিজ বিভাগের ডিনের পদমর্যাদা সম্পন্ন।

এই পদে সিরাজুল ইসলামের পূর্বসূরিদের মধ‍্যে রয়েছেন পণ্ডিত বিধুশেখর শাস্ত্রী, অমর্ত‍্য সেনের মাতামহ ক্ষীতিমোহন সেন, প্রবোধ চন্দ্র বাগচী, কালিদাস ভট্টাচার্যের মতো প্রবাদ প্রতিম ব‍্যক্তিত্ব। সিরাজুল ইসলাম যথেষ্ট যোগ‍্যতা সম্পন্ন এবং অভিজ্ঞতা সম্পন্ন হওয়া সত্ত্বেও সিরাজুল ইসলামকে নাকের বদলে নরুনের মতো বিভাগীয় ইনচার্জ করে রাখা হয়েছিল। দীর্ঘ বঞ্চনার পর এতদিনে তাঁর যোগ‍্যতা সুবিচার পেল।