পুবের কলম, ওয়েবডেস্ক: স্কুল বাসে পড়ুয়াদের চরম শারীরিক নিগৃহ। অটিজম রোগে আক্রান্ত তিন কিশোরকে শারীরিক নির্যাতন করেন স্কুলেরই এক মহিলা কর্মী। ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। 'ফক্স নিউজ'-এর খবরে বলা হয়েছে, কলোরাডোর প্যারাপ্রফেশনাল কিয়ারা জোনস (২৯) লিটলটন পাবলিক স্কুলে কর্মরত ছিলেন। গত মঙ্গলবার ১০ বছর বয়সী এক কিশোরকে শারীরিক নিগৃহের একটি ভিডিয়ো প্রকাশ্যে আসে।

তারপরই কিয়ারা জোনস নামের ওই কর্মীকে গ্রেফতার করে মার্কিন পুলিশ। তাঁরা জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি চলতি বছরের ১৮ মার্চের। তবে তা প্রকাশ্যে আসে গত মঙ্গলবার (৯ এপ্রিল)। স্কুল বাসের সিসিটিভি ক্যামেরায় রেকর্ড করা হয় ওই ঘটনার দৃশ্য।

ভিডিয়োতে দেখা গিয়েছে, স্কুলের ওই মহিলা কর্মী এক ১০ বছর বয়সী কিশোরের পেটে সজোরে কনুইয়ের আঘাত করছে। এমনকি কিশোরের মুখে চড় মারছেন। ঘটনা সম্পর্কে জানতে পেরে গত মঙ্গলবার কিশোরের বাবা-মা নির্যাতনের ভিডিয়োটি প্রকাশ্যে আনেন। মা জেসিকা ভেস্টাল বলেন, যদি স্কুল বাসের ফুটেজ নিয়মিত চেক করা হত, তাহলে হইত আমার ছেলের ওপর এমন নির্যাতনের ঘটনা ঘটত না। তার ছেলে কথা বলতে পারে না।
সে স্কুল থেকে বাড়ি ফিরলে তার সারা শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়।

 

এদিকে, অভিযুক্ত মহিলা কর্মীকে বরখাস্ত করেছে স্কুল কর্তৃপক্ষ। ডিস্ট্রিক্ট সুপারিনটেনডেন্ট টড ল্যামবার্ট জানিয়েছেন, 'এধরনের আচরণ কোনওভাবেই সহ্য করা যায় না। আমার এগুলো বরদাস্ত করিনা। অবশ্যই বাবা-মা হিসেবে আপনারা আপনাদের সন্তানদের সুস্থতার জন্য আমাদের ওপর আস্থা রাখেন। আমরা খেয়াল রাখব যাতে ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।'