পুবের কলম, ওয়েবডেস্ক: দীপাবলির প্রাক্কালেই প্রদীপের আলোয় সেজে উঠল অযোধ্যার সরযূ নদী। রামলালার দর্শন সেরে, সরযূ নদীর তীরে আরতি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ ২০ লক্ষ প্রদীপ প্রজ্জ্বলনে সেজে উঠেছে অযোধ্যা। রবিবার এই শুভক্ষণে দেব-দীপাবলির সূচনা করলেন মোদি। রামমন্দিরে রামমূর্তির সামনে জ্বলে উঠল এই দ্বীপসম্ভার।

২০ লক্ষ প্রদীপের আলোর সাজে অযোধ্যা, রামলালার দর্শন সেরে সরযূ নদীর তীরে আরতি প্রধানমন্ত্রীর  

আজ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী  যোগী আদিত্যনাথের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অযোধ্যায় রামমন্দির দর্শনে গিয়েছিলেন। সেখানে নির্মাণ কাজ কিভাবে এগোচ্ছে তা খতিয়ে দেখেন প্রধানমন্ত্রী। দীপোৎসব অনুষ্ঠানের অংশ হিসেবেই সেখানে রামলীলা অনুষ্ঠানেরও  আয়োজন করা হয়েছিল। যোগী আদিত্যনাথ ছাড়াও ছিলেন গভর্নর আনন্দীবেন পটেল।

২০ লক্ষ প্রদীপের আলোর সাজে অযোধ্যা, রামলালার দর্শন সেরে সরযূ নদীর তীরে আরতি প্রধানমন্ত্রীর  

অযোধ্যায় সরযূ নদীর তীরে আগে আরতি হয়।

পাঁচটি অ্যানিমেটেড ট্যাবলো এবং ১১টি রামলীলা ট্যাবলো উপস্থিত ছিল। ২২ হাজার স্বেচ্ছাসেবক এই ২০ লক্ষ  প্রদীপ প্রজ্বলন করেন।

২০২১ সালে দীপোৎসবে ৯,৪১,৫৫১ টি প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অযোধ্যা প্রশাসন বিশ্ব রেকর্ড গড়েছে। তবে উজ্জয়িনী মহাশিবরাত্রিতে ১১,৭১,৭৮টি প্রদীপ জ্বালানোর পর সে রেকর্ড ভেঙে যায়।

২০ লক্ষ প্রদীপের আলোর সাজে অযোধ্যা, রামলালার দর্শন সেরে সরযূ নদীর তীরে আরতি প্রধানমন্ত্রীর  

এই সমস্ত আয়োজনের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান যোগী আদিত্যনাথ। তিনি বলেন, ভারতের সনাতন ঐতিহ্যেকে তুলে ধরার জন্য প্রধানমন্ত্রীর অবদান  অস্বীকার করা যায় না।