পুবের কলম প্রতিবেদক: স্কুলে নিয়োগের সুপারিশপত্র পেলেন ববিতা সরকার। কলকাতা হাইকোর্টের নির্দেশানুসারে সোমবার সল্টলেকের এসএসসি দফতর থেকে সুপারিশপত্র পেলেন। এদিন সুপারিশপত্র নেওয়ার পর ববিতা বলেন, 'এসএসসি ভবনে গিয়ে সুপারিশপত্র পেয়েছি। আমি খুব খুশি।
এর পর আমাকে নিয়োগপত্র দেওয়া হবে। তৃতীয় পর্যায়ে স্কুলে নিয়োগ পাওয়ার পরে আমার লড়াই শেষ হবে।'আরও পড়ুন:
রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা বেআইনি ভাবে স্কুলে চাকরি পেয়েছেন, এই অভিযোগ করে যিনি সরব হয়েছিলেন, শিলিগুড়ির সেই এসএসসি পরীক্ষার্থী ববিতাকে ১০ দিনের মধ্যে চাকরি দেওয়ার জন্য শুক্রবার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট।
আরও পড়ুন:
শুধু তা-ই নয়, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, মন্ত্রীকন্যার চাকরিতে যোগ দেওয়ার দিনকেই ববিতার চাকরি পাওয়ার দিন হিসাবে ধরে নিতে হবে।
আরও পড়ুন: