পুবের কলম প্রতিবেদক: বর্ষার টানা বৃষ্টিতে খারাপ আবহাওয়া উত্তরবঙ্গ জুড়ে। অতি ভারী বৃষ্টির সংকেত জারি রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, ভুটান সহ বিস্তীর্ণ পাহাড়ি অঞ্চলে। এরফলে কলকাতা-বাগডোগরা উড়ান চলাচলে তৈরি হয় ব্যাহত। খারাপ আবহাওয়ার কারণে দমদম বিমানবন্দর থেকে একাধিক বিমান আকাশে উড়তে পারিনি।
আরও পড়ুন:
আর এতেই বুধবার দমদমে উত্তরবঙ্গের উড়ান ধরতে আসা যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। বিমানবন্দরের লাউঞ্জে অপেক্ষৃত একাংশ যাত্রীরা ক্ষুব্ধ হয়ে পড়েন। বিমানের টিকিটের কাটা কি হবে! এ নিয়ে ধোঁয়াশা তৈরি হয় অনেকের।
যদিও প্রতিবেদন লেখার শেষ খবর পাওয়া পর্যন্ত কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে পরিস্থিতি স্বাভাবিক হলে যাত্রীদের অন্য বিমানে উড়িয়ে উত্তরবঙ্গের পাঠান হবে।আরও পড়ুন:
কলকাতা বিমানবন্দের সূত্রের খবর, প্রতিকূল আবহাওয়ার কারণে আকাশের দৃশ্যমান কম। ফলে কলকাতা থেকে কোন উড়ান উত্তরবঙ্গমুখী করা সম্ভব হয়নি। বাতিল হয়েছে অনেক বিমান। এদিন সকাল ৬.৫০ মিনিট নাগাদ স্পাইসজেট এসজি ৩৩২১ ও এরই পরবর্তীতে এয়ার এশিয়া আই ৫৫৮২ নির্ধারিত সূচি মেনে আকাশে ওড়ার কথা ছিল। কিন্তু খারাপ আবহাওয়া কারণে নির্দিষ্ট গন্তব্য বাগডোগরার উদ্দেশ্যে ওড়ানো যায়নি।