পুবের কলম প্রতিবেদক: সিএএ ইস্যুতে রাজ্যের শাসক দলকে আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অনুপ্রবেশকারীরাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাঙ্ক বলেও তীর দেগেছেন তিনি। শাহের বক্তব্য, "অনুপ্রবেশকারীরাই দিদির ভোট ব্যাঙ্ক। অনুপ্রবেশ বন্ধ করতে পারবেন মমতা দিদি?
বিজেপি অসমে অনুপ্রবেশ বন্ধ করেছে। এবার বাংলায় ক্ষমতায় এলে অনুপ্রবেশ বন্ধ হবে।" পাশাপাশি বাংলার সব শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার আশ্বাসও দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। একইসঙ্গে অমিত শাহের প্রশ্ন, "সিএএ নিয়ে কেন সবাইকে ভুল বোঝানো হচ্ছে?"আরও পড়ুন:
ভূপতিনগরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর হামলার প্রসঙ্গ টেনে শাহ বলেন, "তৃণমূলের দুষ্কৃতীদের ধরতে গেলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর বারবার আক্রমণ করা হচ্ছে। ভূপতিনগরে যারা বিস্ফোরণ ঘটাল, তাদের আড়াল করছে রাজ্য সরকার। হাইকোর্টের নির্দেশে এনআইএ তদন্ত করছে। ভূপতিনগরের ঘটনায় কোনও দুষ্কৃতী ছাড় পাবে না। দোষীদের জেলে যেতেই হবে।"