কৌশিক সালুই, বীরভূম:- বিজেপির হাতে দেশ বিপন্ন। লোকসভা ভোটে বিজেপিকে উৎখাতের ডাক দিয়ে গণতন্ত্র বাঁচাও র্যালি বাংলা সাংস্কৃতি মঞ্চের। মঙ্গলবার বীরভূমের সিউড়িতে এই গালিতে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ তথা বাংলা সংস্কৃতি মঞ্চের রাজ্য সভাপতি সামিরুল ইসলাম সিউড়ির প্রাক্তন বিধায়ক তথা শিল্পপতি স্বপন কান্তি ঘোষ সহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষজন।
আরও পড়ুন:
বিজেপির হাত থেকে দেশকে বাঁচাতে গণতন্ত্র বাঁচাও র্যালি বাংলা সংস্কৃতি মঞ্চের।
সংগঠনের দাবি ধর্ম নিয়ে রাজনীতি করা বিজেপির হাতে পুনরায় দেশের শাসনভার পড়লে সংবিধান হবে বিপন্ন। সাম্প্রদায়িক হানাহানি বেড়ে যাবে কয়েক গুণ।আরও পড়ুন:
ইতিমধ্যেই ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব প্রদানের জন্য এনআরসিও সি এ এ চালু করেছে। ইউনিফর্ম সিভিল কোড অর্থাৎ ইউ সি সি চালু করার পথে।
এছাড়াও দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেলে বিজেপি সংবিধান পরিবর্তন করার কথা ও করেছে। বিজেপি সরকার যেভাবে দেশ শাসন করছে আগামী দিনে তাদের হাতে পুনরায় ক্ষমতা গেলে ভারতবর্ষের ঐতিহ্য গরিমা নষ্ট হবে তাই ভারতবর্ষের গণতন্ত্রের স্বার্থে দেশ থেকে তাদের কে উৎখাতের ডাক বাংলা সংস্কৃতি মঞ্চের।আরও পড়ুন:
সাংসদ সামিরুল ইসলাম বলেন," বিজেপির হাতে দেশ বিপন্ন। পুনরায় সেই সরকার দেশে ক্ষমতায় এলে ভারতবর্ষের গণতন্ত্র বিপন্ন হবে। তাই সকল মানুষকে বাংলা সংস্কৃতি মঞ্চের পক্ষ থেকে আমরা আবেদন করছি এই লোকসভা ভোট দেশ থেকে বিজেপিকে উৎখাতের ভোট হোক। এদিন আমরা সিউড়ি শহরে গণতন্ত্র বাঁচাও র্যালির আয়োজন করেছি"।