কৌশিক সালুই: বীরভূম সাংগঠনিক জেলা বিজেপি সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে সিউড়ি শহর জুড়ে পোস্টারের ছয়লাপ। এমনকি জেলা সভাপতির ব্যবহৃত গাড়ির কাচেও সেই দুর্নীতির পোস্টার সাঁটানো হয়েছে। সোমবার সাঁইথিয়াতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভার দিনে কার্যত গোষ্ঠী কোন্দলে জেরবার বিজেপি। গত রবিবার সাঁইথিয়া শহরের পর সোমবার সকালেই সিউড়ি শহরের প্রশাসন ভবন বাসস্ট্যান্ড বিজেপির পুরনো দলীয় জেলা কার্যালয় নতুন জেলা কার্যালয় এবং ধ্রুব সাহার গাড়ি সহ বিভিন্ন জায়গায় তার দুর্নীতির অভিযোগ এনে পোস্টার নজরে আসে।
বিজেপি বাঁচাও মঞ্চের নাম দিয়ে বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহার বিরুদ্ধে ইডি এবং সিবিআই তদন্তের দাবী জানিয়ে এই পোস্টার দেওয়া হয়েছে। এদিন সাঁইথিয়ায় শুভেন্দু অধিকারীর দলের কৃষক সংগঠনের সভা ছিল। তার আগেই দলের জেলা সভাপতির বিরুদ্ধে এহেন দুর্নীতির অভিযোগের পোস্টার কার্যত দিশাহারা অবস্থা বিজেপির। লোকসভা ভোটের আগেই দলের গোষ্ঠী কোন্দল রাজনৈতিকভাবে বেশ কিছুটা ব্যাকফুটে ঠেলে দিয়েছে কেন্দ্রের শাসক দলকে। যদিও বিজেপির পক্ষ থেকে বিষয়টি বিরোধীদের চক্রান্ত বলে দাবি করা হয়েছে।
ইমামা খাতুন
প্রকাশিত:
১৮ ডিসেম্বর ২০২৩, ১২:২৮
আরও খবর
বারুইপুরে নাবালিকা ধর্ষণকাণ্ডের পর সক্রিয় প্রশাসন: জয়নগরে আয়োজিত নারী সুরক্ষা সচেতনতা সভা
বারুইপুরের আদি গঙ্গায় উদ্ধার বীরভূমের এক যুবকের দেহ
আগামী কয়েকদিন চলবে বৃষ্টি, দুর্যোগের মাঝেই পশ্চিম মেদিনীপুরে বজ্রপাতে মৃত ৪
বিদেশ যাত্রায় আপাতত না, ‘এসএসকেএমে চোখ দেখান’, অভিষেককে হাই কোর্ট
সাহিদা আমার মেয়ের মতো, যতদিন না ঘরে ফেরে আমাদের কাছে থাকবে, বললেন সাতক্ষীরার আবুল বাশারের স্ত্রী
সাহিদা আমার মেয়ের মতো, যতদিন না ঘরে ফেরে আমাদের কাছে থাকবে, বললেন সাতক্ষীরার আবুল বাশারের স্ত্রী
জয়নগর থানায় মসজিদ কমিটির সদস্যদের নিয়ে বিশেষ প্রশাসনিক বৈঠক
জয়নগর থানায় মসজিদ কমিটির সদস্যদের নিয়ে বিশেষ প্রশাসনিক বৈঠক
সুন্দরবনের উন্নয়নে বিশেষ উদ্যোগ পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
সুন্দরবনের উন্নয়নে বিশেষ উদ্যোগ পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে জয়নগরের শিক্ষার্থীদের অভাবনীয় সাফল্য
ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে জয়নগরের শিক্ষার্থীদের অভাবনীয় সাফল্য
বীরভূমের নলহাটিতে মধ্যরাতে দুষ্কৃতীদের এলোপাথাড়ি গুলি, আহত তিন
বীরভূমের নলহাটিতে মধ্যরাতে দুষ্কৃতীদের এলোপাথাড়ি গুলি, আহত তিন
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান অনিল ভার্মা
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান অনিল ভার্মা
সর্বাধিক পাঠিত
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
ভারতীয় নৌ ও বায়ুসেনায় গুরুত্বপূর্ণ রদবদল, শীর্ষ পদে দায়িত্ব নিলেন এএন প্রমোদ ও তেজপাল সিং
রাজ্য সরকারি কর্মীদের জন্য পুজোর উপহার, ১ অক্টোবর থেকে বর্ধিত মহার্ঘ ভাতা
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
রাজ্যে সপ্তাহজুড়ে বর্ষার দাপট, দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া ও উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা
রাজ্যে সপ্তাহজুড়ে বর্ষার দাপট, দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া ও উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা
আগামী ৪ আগস্ট থেকে শুরু নিট-ইউজি কাউন্সেলিং, ৮ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু
আগামী ৪ আগস্ট থেকে শুরু নিট-ইউজি কাউন্সেলিং, ৮ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
জঙ্গিযোগে ধৃত হামিমের গোপন কারখানার হদিস হাওড়ায়, নেপথ্যে পাক গুপ্তচর সংস্থা