পুবের কলম ওয়েবডেস্কঃ আজ শুক্রবার রাতে ঝটিকা সফরে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। মূলত তৃণমূলের বিরুদ্ধে শ্বেতপত্র বা চার্জশিট প্রকাশ করতেই কলকাতায় আসছেন তিনি। এরপর নিউটাউনের পাঁচতারা হোটেলে সাংবাদিক বৈঠক করবেন। এই কর্মসূচীর পরেই শাহ দিল্লি ফিরে যাবেন।

 

তৃণমূলের বিরুদ্ধে বিজেপির যেসমস্ত অভিযোগ রয়েছে তাকেই বিজেপি নেতৃত্ব নাম দিয়েছে চার্জশিট বা শ্বেতপত্র। বিজেপি সুত্রের খবর, শ্বেতপত্রে রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতি, শিক্ষা ও স্বাস্থ্যে বেহাল অবস্থা, বেকারত্ব, কর্মসংস্থানের অভাব, এই সমস্ত ইস্যু তুলে ধরতে পারে বিজেপি। এছাড়াও, সপ্তম পে কমিশন, রাজ সরকারি কর্মীদের মহার্ঘ্য ভাতার বিষয়টিও শ্বেতপত্রে উল্লেখ থাকতে পারে, এমনটাই খবর বিজেপি সুত্রে জানা যাচ্ছে। বিজেপির অন্দরমহলের খবর, এই চার্জশিট প্রকাশের পরেই বিজেপি আগামী ২ বা ৩ এপ্রিল নির্বাচনী ইস্তেহার প্রকাশ করতে পারে।

যদিও ইস্তেহার প্রকাশ করার সময় অমিত শাহের উপস্থিত থাকার সম্ভাবনা কম। তাই বিজেপি নেতৃত্ব চেষ্টা করছেন কোনও কেন্দ্রীয় নেতাকে আনতে। 

বিজপি সুত্রের খরব, আজ রাতে অমিত শাহকে স্বাগত জানাতে উপস্থিত থকবেন দলের রাজ্যসভাপতি শমিক ভট্টাচার্য। পাশাপাশি থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখান থেকে অমিত শাহ চলে যাবেন নিউটাউনের পাঁচতারা হোটেলে।