https://twitter.com/AtishiAAP/status/1516379853205151749?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1516379853205151749%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.siasat.com%2Fmain-accused-in-jahangirpuri-violence-is-a-bjp-leader-alleges-aap-2311778%2F

পুবের কলম ওয়েবডেস্কঃ,জাহাঙ্গিরপুরী সহিংসতার ঘটনায়   প্রধান অভিযুক্ত  আনসার  একজন বিজেপি নেতা। এমনটাই অভিযোগ করলেন আপ বিধায়ক অতীশি। আপ বিধায়ক এই মর্মে এটি ট্যুইটও করেছেন হিন্দিতে।নিজের ট্যুইটে অতীশি বলেন জাহাঙ্গিরপুরী দাঙ্গার প্রধান অভিযুক্ত – আনসার – একজন বিজেপি নেতা।

এটা স্পষ্ট যে বিজেপি সহিংসতার ঘটনায় যুক্ত বিজেপির উচিত দিল্লিবাসীর কাছে ক্ষমা চাওয়া। বিজেপি গুন্ডাদের দল,”   অতীশি আরও বলেন আনসারের সঙ্গে বিজেপির যে গভীর যোগসূত্র রয়েছে তার প্রমান হল বিজেপি প্রার্থী সঙ্গীতা বাজাজের নির্বাচনী এজেন্ট হিসেবেও কাজ করেছেন আনসার। পরবর্তীতে জাহাঙ্গীরপুরী আসন থেকে জয়ীও হন সঙ্গীতা ।  দিল্লির জাহাঙ্গীরপুরীতে হনুমান জয়ন্তীর সমাবেশ থেকে ছড়িয়ে পড়ে  সহিংসতা ।

পাথর নিক্ষেপের ঘটনাও ঘটে।

সন্ধ্যা ৬ টার দিকে হওয়া সহিংসতার জেরে  কিছু যানবাহনেও অগ্নি সংযোগের ঘটনা ঘটে । সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় গেরুয়া পতাকা এবং শর্টগান হাতে কিছু ব্যক্তির তান্ডব।  ইন্ডিয়া টুডেতে  সম্প্রচারিত ভিডিওটি, সাংবাদিক  মুহম্মদ জুবায়ের নিজের  ট্যুইটারে শেয়ার করেন, সংঘর্ষ শুরু হওয়ার  ঠিক আগে জাহাঙ্গিরপুরী সিডি ব্লক মার্কেটের মধ্য দিয়ে যাওয়া সেই মিছিলের। জাহাঙ্গিরপুরী্র  ঘটনায় দিল্লির জেলা আদালত আনসারকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। আনসারের সঙ্গে একই মামলায় পুলিশি হেফাজত হয়েছে মহম্মদ আসলামের।
তবে এই প্রথমবার নয়। অতীতেও আনসারের জেলে যাওয়ার  নজির রয়েছে। এর আগে দুটি হামলার ঘটনায় মামলা হয়েছে তার বিরুদ্ধে। এ ছাড়াও জুয়া ও অস্ত্র আইনে মোট  পাঁচবার মামলা হয়েছে আনসারের বিরুদ্ধে। বহুবার আনসারকে গ্রেফতার করেছে পুলিশ।