পুবের কলম, ওয়েবডেস্ক : 'বিরোধীরা ঐক্যবদ্ধ হলে আসন্ন লোকসভা নির্বাচনে ১০০ আসনও পাবে না বিজেপি।' সোমবার এমনই বিস্ফোরক মন্তব্য শোনা গেল কংগ্রেস নেতা প্রমোদ তিওয়ারির মুখে। এদিন সাংবাদিক বৈঠকে জোর গলায় বর্ষীয়ান কংগ্রেস নেতা বলেন, '২৪-এর নির্বাচনে একশোও পার করতে পারবে না বিজেপি।
আরও পড়ুন:
কর্নাটক নির্বাচনের ফলাফল এই কথারই প্রমাণ। বিজেপির ধর্মীয় মেরুকরণের সস্তার রাজনীতিতে বিরক্ত হয়ে উঠেছে আম জনতা।
' প্রমোদ তিওয়ারির মন্তব্য, মন্দির, মসজিদ, অভিন্ন দেওয়ানি বিধি, এনআরসি, সিএএ, এসবে কিছুই যায় আসে না দেশবাসীর। ওসবে মেতে উঠলে রাজনৈতিক দলের লাভ হয়। নেতারা মন্ত্রী বিধায়ক হন। মন্ত্রী বিধায়কদের প্রচুর বেতন ও সুযোগ সুবিধা রয়েছে। কিন্তু তাতে সাধারণ মানুষের কোনও সুবিধা হয় না। তিওয়ারি জোর গলায় বলেন, এখন আমজনতা মূল্যবৃদ্ধি, বেকারত্ব, চরম আর্থিক মন্দা, গ্যাসের দামের বিরুদ্ধে কথা বলতে চায়। কংগ্রেস নেতা তিওয়ারির দাবি, বিজেপির দাঙ্গা লাগানোর চক্রান্তের বিরুদ্ধেই লড়তে চায় কংগ্রেস। প্রসঙ্গত, টানা তৃতীয়বার কেন্দ্রে ক্ষমতায় আসতে মরিয়া বিজেপি। অন্যদিকে বসে নেই বিরোধীরাও। একজোট হয়ে মোদি সরকারকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা শুরু করেছে বিজেপি বিরোধী দলগুলি। সময় যত অগ্রসর হচ্ছে ততই বাড়ছে একে অপরকে আক্রমণের তীব্রতা। এর মধ্যেই বিস্ফোরক দাবি করে বসলেন প্রমোদ তিওয়ারি।আরও পড়ুন:
কংগ্রেসের বর্ষীয়ান নেতার আরও দাবি, সম্প্রতি অনুষ্ঠিত হওয়া হিমাচলপ্রদেশ ও কর্নাটক নির্বাচনে আমজনতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে তারা আর বিজেপিকে চায় না। বিজেপিকে হারাতে তাঁদের পাশে রয়েছে জনগণ। উল্লেখ্য, আগামী ২৩ জুন পটনায় বসতে চলেছে মেগা বৈঠক। সেখানে বিজেপি বিরোধী দলগুলিকে নিয়ে বৈঠকে বসার কথা রয়েছে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস নেতা রাহুল গান্ধির।
আরও পড়ুন: