২৭ ফেব্রুয়ারী ২০২৬, শুক্রবার, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং: আতঙ্কের মাঝে ফের ওড়িশায় লাইনচ্যুত ট্রেন

পুবের কলম,ওয়েবডেস্ক:ভয়াবহতার রেশ কাটেনি এখনও। শুক্রবারেই ওড়িশার বালেশ্বরে একসঙ্গে তিনটি ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে প্রায় ৩০০ জনের। এখনও পর্যন্ত আহত হাজারের বেশি। এই ভয়াবহ দুর্ঘটনার ঠিক চার দিনের মাথায় ফের ওড়িশায় বেলাইন মালগাড়ি।

ঘটনাস্থল ওড়িশার বারগড় জেলা। জানা গিয়েছে ওই মালগাড়িটি চুনাপাথর নিয়ে যাচ্ছিল। তবে ঠিক কী কারণে মালগাড়িটি লাইনচ্যুত হয়ে পড়ে, তা জানা যায়নি এখনও। দুর্ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। শুক্রবার সন্ধেতে ওড়িশায় দুর্ঘটনার কবলে পড়ে করমণ্ডল এক্সপ্রেস, যশবন্তপুর এক্সপ্রেস এবং একটি মালগাড়ি।

আরও পড়ুন: ট্রলি ব্যাগ ভর্তি কোটি কোটি টাকা: ওড়িশার সরকারি আধিকারিকের বাড়ি থেকে উদ্ধার ৪ কোটি টাকা

ভয়াবহ দুর্ঘটনার পর যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে উদ্ধারকার্য চালানো হয়েছে। আহতদের উদ্ধার, মৃতদের দেহ উদ্ধারের পর রেললাইনের কাজ সম্পন করে শনিবার রাতপৌনে এগারটা নাগাদ ডাউন লাইনে প্রথমে একটি মালগাড়ি চালানো হয়। রাত ১১টা ৩৯ মিনিটে  আরও একটি মালগাড়ি চালানো হয় ওই লাইনে। আপ লাইনেও ট্রেন চালান হয় রাতেই ১২টা নাগাদ। সোমবার সকালে বাহানাগা স্টেশন দিয়ে একে একে একাধিক ট্রেন চলাচল শুরু করেছে।

আরও পড়ুন: নারী নিরাপত্তায় অবনতি: ওডিশায় স্কুল চত্বরেই ছাত্রীকে গণধর্ষণ, ভিডিও ভাইরাল করে গ্রেফতার ৬

আরও পড়ুন: ওড়িশায় খ্রিস্টান যাজককে নির্মম নির্যাতন, বিজেপিকে ‘জঙ্গলরাজ’ তোপ ওয়াইসির
ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

শিশুদের সুরক্ষা: ১৫ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞার পথে হাঁটছে পোল্যান্ড

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ব্রেকিং: আতঙ্কের মাঝে ফের ওড়িশায় লাইনচ্যুত ট্রেন

আপডেট : ৫ জুন ২০২৩, সোমবার