কলকাতা, ১৯ ডিসেম্বর: কলকাতা সফরে আসছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ব্রিগেডে গীতাপাঠের অনুষ্ঠানে আসার কথা ছিল প্রধানমন্ত্রীর। তিনিই ছিলেন অনুষ্ঠানে প্রধান আকর্ষণ। প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর, মোদীর সফর বাতিল হয়েছে।
মোদির সফল বাতিল নিয়ে অখিল ভারতীয় সংস্কৃত পরিষদের কর্তারা কোনও মন্তব্য করতে চাননি। তবে তাদের বক্তব্য, প্রধানমন্ত্রীর সফর বাতিল নিয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু জানেন না।আরও পড়ুন:
জানা গিয়েছে, ইতিমধ্যেই ব্রিগেডে মঞ্চ বাঁধার কাজ শুরু হয়ে গিয়েছে। মোদীর কর্মসূচিতে না আসা নিয়ে হতাশ হয়েছেন আয়োজকরা।
সংগঠনের সহ-সভাপতি নির্গুণানন্দ ব্রহ্মচারী বলেন, ‘‘আমাদের কাছে এখনও এই রকম কোনও খবর নেই। প্রধানমন্ত্রীর দফতর থেকে কোনও কিছু জানানো হয়নি। তবে আমাদের যেমন যা কর্মসূচি রয়েছে তেমনই হবে। লক্ষ মানুষের সমাগমেই হবে গীতাপাঠ। নজরুলগীতি থেকে শঙ্খবাদন কোনও কিছুই বাদ যাবে না।’’