পুবের কলম, ওয়েবডেস্ক: ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধ করতে হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমস্ত হস্টেল। বড় নির্দেশে কলকাতা হাইকোর্টের (calcutta high court )। শুধু তাই নয়, যাদবপুর থানার পুলিশ বিশ্ববিদ্যালয়ে গিয়ে খতিয়ে দেখবে যেন কোনও হস্টেলের তালা খোলা না-থাকে।
আরও পড়ুন:
শুক্রবার বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চের নির্দেশ, পুজোর ছুটিতে যাতে কোনও বহিরাগত ক্যাম্পাসে ঢুকতে না-পারে, সেই বিষয়টি নিশ্চিত করতে কর্তৃপক্ষ পুলিশের সাহায্য নিতে পারবে বলেও জানান।
আরও পড়ুন:
কোর্ট (calcutta high court ) এদিন আরও জানান, পুজোর ছুটির পরে রাজ্য সরকার এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, দু’পক্ষের বিশ্বস্ত আধিকারিকেরা বসে নিরাপত্তা-সহ বিশ্ববিদ্যালয়ের যাবতীয় সমস্যা নিয়ে বৈঠক করবেন। এছাড়াও সিসি ক্যামেরা বসানো-সহ অন্য বিষয়গুলি নিয়েও সংশ্লিষ্ট বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।
আরও পড়ুন: