০৩ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বেটিং অ্যাপের প্রচার, ২৫ জন অভিনেতা-ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে মামলা

হায়দারাবাদ, ২০ মার্চ: অনলাইন জুয়ায় আসক্ত হচ্ছে তরুণ প্রজন্ম। জুয়ার কারণে ধ্বংস হচ্ছে বহু পরিবার। কীভাবে জুয়ার জগতে পা রাখছে যুবকরা! আজকাল অভিনেতা-অভিনেত্রীরা জুয়ার মত নানান অ্যাপের বিজ্ঞাপনের মুখ। তাদের দেখেই অনুপ্রাণিত হয়ে অনলাইন জুয়ার জগতে পা রাখছে যুবকরা। এমনই অভিযোগ তুলে পুলিশের দারস্থ হন হায়দারাবাদের ব্যবসায়ী পি এম ফণীন্দ্র শর্মা। তাঁর লিখিত অভিযোগের ভিত্তিতে এবার ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করল তেলেঙ্গানা পুলিশ। বৃহস্পতিবার তেলেঙ্গানার মিয়াপুর থানা মামলা রুজু করেছে।

ব্যবসায়ী অভিযোগ করেছেন, বেশ কয়েকজন সেলিব্রিটি এবং ইনফ্লুয়েন্সার সক্রিয়ভাবে অবৈধ বেটিং প্ল্যাটফর্মের প্রচার করছেন। বেটিং করতে গিয়ে বহু মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। ক্ষতি হচ্ছে সমাজের।

আরও পড়ুন: betting app case: অভিনেত্রী মিমি চক্রবর্তীকে ইডির তলব

আরও পড়ুন: বঙ্গে কালবৈশাখীর আগমন! মৎস্যজীবীদের সতর্কবার্তা

আরও পড়ুন: রাস্তায় পায়রাকে খাওয়ানোই ফৌজদারি মামলা দায়ের মুম্বাইয়ে

পুলিশ সূত্রে খবর, প্রকাশ রাজ, রানা দাগ্গুবাতি, বিজয় দেবেরকোন্ডা, প্রণীথা, লক্ষ্মী মাঞ্চু এবং নিধি আগরওয়ালের মত অভিনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এছাড়াও ১৯  জন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তারা হলেন অনন্যা নাগেল্লা, সিরি হনুমান্থু, শ্রীমুখী, বর্ষিনী সৌন্দরাজন, বসন্তি কৃষ্ণান, নেথাভান, শোভানা, শোভান, শেবানা, কৃষ্ণান পাঠান, পান্ডু, পদ্মাবতী, ইমরান খান, বিষ্ণু প্রিয়া, হর্ষ সাই, বেয়া সানি যাদব, শ্যামলা, টেস্টি তেজা, রিথু চৌধুরী এবং বান্দারু শেশায়ানি সুপ্রীতা।

আরও পড়ুন: ওবিসি স্থগিতাদেশ চ্যালেঞ্জ করে রাজ্য শীর্ষ কোর্টে, শুনানি সোমে

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

কফ সিরাপে মৃত্যু ইস্যুকে কেন্দ্র করে উত্তপ্ত বিধানসভা, ‘কো-মর্বিডিটিই দায়ী’ জানাল রাজস্থান সরকার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বেটিং অ্যাপের প্রচার, ২৫ জন অভিনেতা-ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে মামলা

আপডেট : ২০ মার্চ ২০২৫, বৃহস্পতিবার