পুবের কলম প্রতিবেদক: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  ৬০০ কেজি আম পাঠিয়েছে। প্রতি বছর মরশুমী ফল আম পাঠিয়ে থাকেন এবছরও তার ব্যতিক্রম হয়নি। বাংলাদেশের রাজশাহী জেলার সুপ্রসিদ্ধ ল্যাংড়া ও হিমসাগর আম পাঠিয়েছে শেখ হাসিনা।

মুখ্যমন্ত্রী ৬০০ কেজি আম উপহার শেখ হাসিনার

সোমবার  ভারত-বাংলাদেশ সীমান্ত বেনাপোল পেট্রাপোল দিয়ে আমের গাড়ি কলকাতায় এসে পৌঁছয়।
কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাই কমিশনের আধিকারিকরা মুখ্যমন্ত্রীর বাস ভবনে এই আম পৌঁছেদেন। উপ-হাই কমিশনের প্রেস সচিব রঞ্জন সেন বলেন, প্রতি বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশের সুস্বাদু আম পাঠিয়ে থাকেন শেখ হাসিনা। এবছরও বাংলাদেশ থেকে পাঠানো হয়েছে। আমরা সেই আম মুখ্যমন্ত্রীর বাস ভবনে পৌঁছে দিয়েছি।

মুখ্যমন্ত্রী ৬০০ কেজি আম উপহার শেখ হাসিনার