০৯ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সামশেরগঞ্জের অশান্তিতে ক্ষতিগ্রস্ত পরিবারদের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী

পুবের কলম, ওয়েবডেস্ক: এপ্রিলের প্রথমদিকে অশান্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদ। ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে অশান্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ। অশান্তিতে বিধ্বস্ত হয় বেশ কিছু পরিবার। এবার অশান্ত বিধ্বস্ত পরিবারগুলোর সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে কপ্টারে সামশেরগঞ্জ পৌঁছোন মুখ্যমন্ত্রী। হেলিপ্যাড থেকে হেঁটে বিডিও অফিসে যান। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য উপস্থিত ছিলেন অশান্ত বিধ্বস্ত পরিবারের সদস্যরা। মুখ্যমন্ত্রী তাঁদের সঙ্গে দেখা করে সমস্ত সমস্যার কথা শোনেন। সঙ্গে ছিলেন ডিজি রাজীব কুমার, মুখ্যসচিব মনোজ পন্থ।

গত মাসে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ, সুতি, ধুলিয়ানে ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে বিক্ষিপ্ত অশান্তি হয়। মৃত্যু হয় বাবা-ছেলে হরগোবিন্দ দাস ও চন্দন দাসের। পুলিশ অতি সক্রিয়তার সঙ্গে পরিস্থিতি সামাল দেয়। সে সময় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন পরিস্থিতি স্বাভাবিক হলে মুর্শিদাবাদ যাবেন। অশান্ত এলাকার পরিবারদের সঙ্গে দেখা করবেন। সেইমতো আজ পরিবারদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: অদম্য জেরেই সাফল্য আরিফ বিল্লাহ-র

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদে যাওয়ার আগেই হরগোবিন্দ দাস ও চন্দন দাসের পরিবার কলকাতার সল্টলেকে চলে আসেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁদের নিয়ে এসেছেন বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তাই মুর্শিদাবাদে পৌঁছে তাঁদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ হয়নি তাঁর। অন্যান্য ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো মঙ্গলবার দুপুরে এই পরিবারগুলির সমস্যার কথা শোনেন। তাঁদের জন্য সরকারি সাহায্যের দানের কাজ কতটা এগোল,সে বিষয়েও অধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি।

আরও পড়ুন: রাজস্থানে শ্রমিক খুন, কফিনবন্দি হয়ে ফিরছেন মুর্শিদাবাদের ইসমাইল

এরপর সুতির উদ্দেশে রওনা দেন তিনি। সুতির ছাবঘাটি ময়দানে তাঁর প্রশাসনিক সভা রয়েছে। সেখানে একগুচ্ছ নতুন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন তিনি। সূত্রের খবর, অনুষ্ঠান শেষে কাশ্মীরে শহিদ নদিয়ার জওয়ান ঝন্টু আলি শেখের পরিবার ও সুতির কাশিমনগরে অশান্তিতে গুলিবিদ্ধ হয়ে মৃত এজাজ আহমেদের পরিবারের সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: SSC Scam Probe: কলকাতা-মুর্শিদাবাদ-বীরভূমে ইডির অভিযান

সর্বধিক পাঠিত

এসআইআর শুনানির সময়সীমা বাড়ল এক সপ্তাহ, কমিশন ও রাজ্যকে একগুচ্ছ নির্দেশ সুপ্রিম কোর্টের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সামশেরগঞ্জের অশান্তিতে ক্ষতিগ্রস্ত পরিবারদের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী

আপডেট : ৬ মে ২০২৫, মঙ্গলবার