পুবের কলম ওয়েবডেস্কঃ পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে সারা বিশ্বের ১ লক্ষ এতিম শিশুকে নতুন পোশাক বিতরণ করছে তুরস্ক। দেশটির এনজিও আইএইচএইচ হিউম্যানিট্যারিয়ান রিলিফ ফাউন্ডেশনের উদ্যোগে পোশাকগুলো বিতরণ করা হচ্ছে। তুরস্ক ছাড়াও বিশ্বের আরও অন্তত ৬০টি দেশের এতিমদের জন্য পোশাকগুলো পাঠানো হবে।
আরও পড়ুন:
তবে এবারই প্রথম নয়।
বরাবরই দরিদ্র ও এতিমদের পাশে থেকেছে তুরস্ক সরকার। গত ঈদে এনজিওটির পক্ষ থেকে অন্তত ৬১ হাজার ৮৩৬ জন এতিম শিশুকে ঈদের পোশাক বিতরণ করা হয়েছিল। সেবার তুরস্কের পাশাপাশি আরও ২০টি দেশের শিশুরা অন্তর্ভুক্ত ছিল। উল্লেখ্য, কল্যাণমূলক ও মানবহিতৈষী কাজে নিজেদের নিয়োজিত রাখতে পছন্দ করে আঙ্কারা। পবিত্র রমযান মাসে লক্ষ লক্ষ অভাবী মুসলিম পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছে দেশটি।