পুবের কলম, ওয়েবডেস্কঃ আকাশ জুড়ে কালো মেঘের ঘনঘটা, বিকেলেই কলকাতার আকাশে রাতের অন্ধকার । শুরু মুষুলধারে বৃষ্টি। বৃষ্টির সঙ্গে শুরু হয়েছে ঝোড়ো হাওয়া। তীব্র গরম থেকে বাঁচতে স্বস্তি দিল এই বৃষ্টি।
আরও পড়ুন:
আবহাওয়া দফতর আগেই আজ বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল। আলিপুরে ভেঙে পড়ল গাছ। কয়েকঘন্টার বৃষ্টিতে নাজেহাল রাস্থায় থাকা নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ। কয়েকঘন্টার টানা বৃষ্টিতে ফের জল জমার সম্ভাবনা কলকাতার বেশ কিছু রাস্তায়।
বৃষ্টিতে জলমগ্ন কলেজ স্ট্রীটের একাংশ।আরও পড়ুন:
https://www.youtube.com/watch?v=rshsZ0GhDz4
আরও পড়ুন:

কালবৈশাখীর তাণ্ডবে রেড রোডে, আলিপুরে গাছ ভাঙল। গাছের নীচে চাপা পড়ল সার্জেন্টে বাইক।
টলিগঞ্জ থেকে নিউ গড়িয়া পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ রাখা হয়েছে।আরও পড়ুন:

কলকাতা বিমান বন্দরে বন্ধ বিমান পরিষেবা। বিমান বন্দরে আটকে বহু বিমান। বিকেল ৪টের পর থেকে বন্ধ বিমান পরিষেবা।
আরও পড়ুন:
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় ৯০ কিলোমিটার।
আরও পড়ুন:
জেলাজুড়ে কালবৈশাখীর তাণ্ডবে চলছে মুষুলধারে বৃষ্টি। বর্ধমানে চাপা পড়ে মৃত ১,আহত ১।