ওয়াহিদ রেজা, জঙ্গিপুর: মুর্শিদাবাদ জেলার রাজনৈতিক আঙিনায় সোমবার এক নজিরবিহীন দৃশ্য সাক্ষী থাকল জঙ্গিপুর মহকুমা। কয়েকশো গাড়ির দীর্ঘ কনভয় আর প্রায় ২৫ হাজার মানুষের বিশাল জনস্রোত নিয়ে এদিন মনোনয়ন পত্র জমা দিলেন জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মহম্মদ ইমরান আলি । দলীয় প্রার্থীদের এই মনোনয়ন ঘিরে জেলা তো বটেই, কার্যত রাজ্য রাজনীতিতেও একপ্রকার চমক সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন:
এদিন মনোনয়ন জমা দেওয়ার পর আত্মবিশ্বাসী মেজাজে ধরা দেন জঙ্গিপুরের কংগ্রেস প্রার্থী মহম্মদ ইমরান আলি। তিনি সংবাদমাধ্যমকে জানান, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাঁদের পাশে এসে দাঁড়িয়েছেন।
ইমরানের দাবি, "তৃণমূল বা বিজেপি—সব পক্ষই লড়াইয়ে থাকলেও জনসমর্থনের নিরিখে কংগ্রেস অন্যদের থেকে অনেকটা এগিয়ে রয়েছে। মানুষ দুর্নীতির বিরুদ্ধে এবং উন্নয়নের পক্ষে রায় দেবেন।"তিনি আরও বলেন, "মানুষ আজ পথে নেমে আমাদের সমর্থন জানিয়েছেন। আমরা নিশ্চিত যে জঙ্গিপুরআসনে কংগ্রেস বিপুল ভোটে জয়ী হবে। আমরা সারা বছর মানুষের সুখে-দুঃখে পাশে থাকি, আর সেই কাজের প্রতিদান এবার ব্যালট বক্সেই মিলবে।" দুই প্রার্থীর এই বিশাল মিছিলকে কেন্দ্র করে এদিন এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা চোখে পড়ে। রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের আগে এই বিশাল জনসমাগম বিরোধীদের কপালে চিন্তার ভাঁজ ফেলতে বাধ্য। মুর্শিদাবাদ জেলায় এবার মনে করা হচ্ছে কংগ্রেস কয়েকটি আসন দখল করবে তার মধ্যে এই জঙ্গিপুর অন্যতম ।সমাজসেবী ইমরান এর হাত ধরে জঙ্গিপুর বিধানসভা কংগ্রেস বিপুল ভোটে জয়ী হবে বলে আশা করা হচ্ছে।।