পুবের কলম ওয়েবডেস্কঃ ছাব্বিশের বিধানসভার লক্ষ্যে পূর্ব ঘোষণা মতোই ২৮৪ আসনে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। রবিবার কংগ্রেসের তরফে ৮ টি আসন বাকি রেখে বাকি আসনগুলিতে প্রার্থী ঘোষণা করা হয়। প্রত্যাশামতোই বহরমপুরে অধীর চৌধুরীকে প্রার্থী করেছে কংগ্রেস। এছাড়াও, তালিকায় রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ মুখ। 

মালদার মালতীপুর আসন থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম বেনজির নুরকে টিকিট দিয়েছে কংগ্রেস।

অন্যান্য গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলির মধ্যে ভবানীপুর। ভবানীপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন কংগ্রেসের দক্ষিণ কলকাতার জেলা সভাপতি প্রদীপ প্রসাদ। উল্লেখ্য, এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায় নিজে। আর বিজেপির প্রার্থী হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে, নন্দীগ্রামে সংখ্যালঘু মুখকে টিকিট দিয়েছে কংগ্রেস।
সেখানে হাত শিবিরের প্রার্থী হয়েছেন যুব নেতা সেখ জারিয়াতুল হোসেন। রাসবিহারীতে আশুতোষ চট্টোপাধ্যায়, মানিকতলায় সুমন রায়চৌধুরী, যাদবপুরে শ্যামল মণ্ডল, টালিগঞ্জে কংগ্রেস প্রার্থী মানস সিনহা রায়, কসবায় কংগ্রেস প্রার্থী মহম্মদ জিশান আহমেদকে প্রার্থী করেছে কংগ্রেস। এছাড়াও, দমদমে কংগ্রেস প্রার্থী হয়েছেন সুস্মিতা বিশ্বাস , চুঁচুড়ায় কংগ্রেস প্রার্থী হয়েছেন মইনুল হক হাসনেকে প্রার্থী করেছে কংগ্রেস। পাশাপাশি, ২০১৬ থেকে ২০২১ পর্যন্ত বিধায়ক থাকা বেশ কয়েক জনকে এবারের নির্বাচনে প্রার্থী করেছে কংগ্রেস। তাঁদের মধ্যে রয়েছেন রায়গঞ্জের মোহিত সেনগুপ্ত, চাঁচলের অসিফ মেহবুব, হরিশ্চন্দ্রপুরে মোস্তাক আলম প্রমুখ।