পুবের কলম ওয়েব ডেস্কঃ চিনে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে সরকার। দেশটিতে একদিনে ফের রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশজুড়ে করোনা নিয়ন্ত্রণে শুক্রবার থেকে কঠোর ব্যবস্থা নিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার চিন ৩২ হাজার ৬৯৫টি নতুন কোভিড কেস লিপিবদ্ধ করেছে। এর মধ্যে ৩ হাজার ৪১টি উপসর্গযুক্ত এবং ২৯ হাজার ৬৫৪টি উপসর্গবিহীন।
এর একদিন আগে সংক্রমণের সংখ্যা ছিল ৩১ হাজার ১৪৪টি। বৃহস্পতিবার রাজধানী বেজিংয়ে ৪২৪টি উপসর্গযুক্ত এবং ১,৪৩৬টি উপসর্গবিহীন সংক্রমণ লিপিবদ্ধ করা হয়েছে। সরকারি তথ্যানুযায়ী, আগের দিন অর্থাৎ বুধবার রাজধানীতে ৫০৯টি উপসর্গযুক্ত এবং ১,১৩৯টি উপসর্গবিহীন সংক্রমণ লিপিবদ্ধ হয়েছে। চিনের দক্ষিণে অবস্থিত গুয়াংজুর জনসংখ্যা প্রায় ১ কোটি ৯০ লক্ষ। বৃহস্পতিবার এ শহরে ২৫৭টি উপসর্গযুক্ত স্থানীয় সংক্রমণ লিপিবদ্ধ করা হয়েছে এবং ৭,২৬৭টি উপসর্গবিহীন সংক্রমণ লিপিবদ্ধ করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ১ দিন আগে এ শহরে ৪২৮টি উপসর্গযুক্ত এবং ৭,১৯২টি উপসর্গবিহীন সংক্রমণ লিপিবদ্ধ করা হয়েছিল। চংকিং-এ বৃহস্পতিবার উপসর্গযুক্ত ২৫৮টি নতুন সংক্রমণ এবং ৬,২৪২টি উপসর্গবিহীন সংক্রমণ লিপিবদ্ধ করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এর আগের দিন উপসর্গযুক্ত সংক্রমণের সংখ্যা ছিল ৪০৯টি এবং উপসর্গবিহীন সংক্রমণের সংখ্যা ছিল ৭,৪৩৭টি। উল্লেখ্য, সম্প্রতি সংক্রমণ কমে আসায় জিরো-কোভিড নীতি শিথিল করেছিল চিন। কোয়ারেন্টাইনের সময় কমিয়ে ৫ দিন করা হয়েছিল। তবে এই সিদ্ধান্তের কয়েক দিনের মধ্যেই সংক্রমণ এক ধাক্কায় অনেকটা বৃদ্ধি পায়।চিনে ফের করোনা সংক্রমেণের রেকর্ড
ইমামা খাতুন
প্রকাশিত:
২৭ নভেম্বর ২০২২, ০৮:০৯
আরও খবর
রোগা হওয়ার নেশায় বিপজ্জনক প্রবণতা চীনে, প্লাস্টিক চিবিয়ে ওজন কমানোর চেষ্টা!
চিনে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত কমপক্ষে ২৬ জন
"এক ইঞ্চি জমিও হারায়নি ভারত": ২০২০-র সীমান্ত সংঘাত নিয়ে মুখ খুললেন প্রাক্তন সেনাপ্রধান নারাভানে
চিনের থেকে মাক-৩ গতির বিধ্বংসী মিসাইল কিনছে ইরান
থাইল্যান্ডের সাফারি পার্কে সংক্রমণে ৭২ বাঘের মৃত্যু, উদ্বেগ বাড়ছে
থাইল্যান্ডের সাফারি পার্কে সংক্রমণে ৭২ বাঘের মৃত্যু, উদ্বেগ বাড়ছে
গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ও ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান চিনের
গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ও ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান চিনের
শুল্কযুদ্ধে টানাপোড়েনের মধ্যেই শি জিনপিঙের সঙ্গে ফোনে কথা ট্রাম্পের, যাচ্ছেন চিন
শুল্কযুদ্ধে টানাপোড়েনের মধ্যেই শি জিনপিঙের সঙ্গে ফোনে কথা ট্রাম্পের, যাচ্ছেন চিন
China doesn’t plot wars, ট্রাম্পের শুল্ক হুঁশিয়ারিতে কড়া বার্তা বেজিং-এর
China doesn’t plot wars, ট্রাম্পের শুল্ক হুঁশিয়ারিতে কড়া বার্তা বেজিং-এর
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ