পুবের কলম, ওয়েবডেস্ক: মস্কোর কনসার্ট (Moscow concert hall) হলে জঙ্গি হামলার ঘটনায় ক্রমশই বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১১৫। এদের মধ্যে তিনজন শিশু। আহত প্রায় দুশোর কাছাকাছি। প্রশাসনের আশংকা মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আহত ১২১ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদের মধ্যে প্রায় ৬০ জন শিশু। তাদের অবস্থা গুরুতর থেকে অতি গুরুতর। রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় নিহত ৪১ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। দোষীদের রেয়াত করা হবে না বলে জানিয়েছেন রাখছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।আরও পড়ুন:
রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস জানিয়েছে, ক্রোকাস সিটি হলে সন্ত্রাসী হামলার পর ১১ জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। যার মধ্যে চারজন যারা সরাসরি হামলায় অংশ নিয়েছিল বলে দাবি করা হয়েছে।
ঘটনার পর সন্দেহভাজনরা রাশিয়া-ইউক্রেন সীমান্তে পালানোর চেষ্টা করছিল। ইতিমধ্যেই এই হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি সংগঠন।আরও পড়ুন:
সংবাদসংস্থা দ্য অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন অনুসারে, শুক্রবার রুশ রাজধানীর পশ্চিম প্রান্তে অবস্থিত ক্রোকাস সিটি (Moscow concert hall) হলে আচমকাই হামলা চালায় বন্দুকবাজেরা। বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। দাউদাউ করে জ্বলতে থাকে কনসার্ট হল।
আরও পড়ুন:
এই হামলায় কড়াবার্তা দিয়েছেন রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ।
তাঁর হুঁশিয়ারি, যে ভাবে কনসার্ট হলে জঙ্গিরা নির্বিচারে গুলি চালিয়েছে, ঠিক সেই ভাবেই যেন কোনও বাছবিচার না করে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। জঙ্গিদের ভাষাতেই ওদের জবাব দেওয়া উচিত। যদি শক্তির বিরুদ্ধে শক্তি প্রয়োগ না করা হয়, যদি জঙ্গিদের খতম না করা হয়, তাদের পরিবারগুলির বিরুদ্ধে পদক্ষেপ না করা হয়, তা হলে তদন্ত বা বিচার করে কোনও লাভ নেই। সন্ত্রাসবাদের সঙ্গে লড়াই করার এটাই একমাত্র পথ।”আরও পড়ুন:
জঙ্গি হামলার ঘটনার পরই রাশিয়ার সরকার বিমানবন্দর এবং অন্যান্য জায়গায় কড়া নিরাপত্তা রেখেছে। বাতিল করা হয়েছে সমস্ত ধরনের সভা, সমাবেশ।
আরও পড়ুন: