পুবের কলম, ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে (Yogi Adityanath) প্রাণনাশের হুমকি। এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে উত্তরপ্রদেশে। ইতিমধ্যেই এই ঘটনায় তদন্ত শুরু করেছে রাজ্যের পুলিশ। পুলিশ সূত্রে খবর, গত ২ আগস্ট লখনউ পুলিশ কন্ট্রোলের হেল্পলাইন হোয়াটস অ্যাপ নাম্বারে আসে একটি উড়ো মেসেজ। সেই মেসেজে বলা হয় বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে যোগী আদিত্যনাথকে (Yogi Adityanath)।
আরও পড়ুন:
যোগীরাজ্যের পুলিশ সূত্রে খবর, কন্ট্রোল রুমের হোয়াটসঅ্যাপ নম্বরে যে মেসেজ করা হয়েছিল, সেখানে মুখ্যমন্ত্রীকে তিনদিনের মধ্যে বোমা বিস্ফোরণের মাধ্য হত্যার কথা উল্লেখ করা হয়েছিল। ওই কন্ট্রোল রুমের অপারেশন ম্যানেজার গোটা বিষয়টি জানান। এরপরই অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির খোঁজ শুরু করে উত্তরপ্রদেশ পুলিশ। সুশান্ত গল্ফ সিটি পুলিশ স্টেশনে এই প্রসঙ্গে একটি অভিযোগও দায়ের করা হয়। মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটোসাঁটো করা হয়েছে।
আরও পড়ুন:
সম্প্রতি মাঝ আকাশে উড়ান বিভ্রাটে পড়েন যোগী আদিত্যনাথ। প্রাণে বাঁচেন তিনি। বারাণসীতে জরুরি অবতরণ করা হয়। জানা যায়, মাঝ আকাশে মুখ্যমন্ত্রীর চপারের কাছে আচমকাই একটি পাখি চলে আসে। পাখির ডানার ঝাপটায় চপারের উড়ানে সমস্যা হয়।
পাখির সঙ্গে ধাক্কা লাগায় যাত্রা ঝুঁকিপূর্ণ হয়ে যায়। জরুরি অবতরণ করা হয়। এর পরই মুখ্যমন্ত্রী বারাণসীর সার্কিট হাউজে ফিরে যান।আরও পড়ুন:
আরও পড়ুন:
তবে এর আগেও একাধিকবার প্রাণনাশের হুমকির মুখে পড়েন যোগী আদিত্যনাথ। গত নভেম্বরে উত্তরপ্রদেশ পুলিশের হেল্পলাইন নম্বরে মেসেজ পাঠিয়ে হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল ১৫ বছর বয়সী এক নাবালককে। পরে তাকে জুভেনাইল হোমে পাঠানো হয়। ২০১৭ সাল থেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে জেড প্লাস নিরাপত্তা দেওয়া হয়। পাশাপাশি সুরক্ষার জন্য তাঁর সঙ্গে সর্বদা ২৫-২৮ জন সশস্ত্র কমান্ডো থাকেন।
আরও পড়ুন: