পুবের কলম প্রতিবেদক: মাদ্রাসায় 'আপটুডেট ভ্যাকেন্সি' অনুসারে আরও দেড় হাজার শিক্ষক নিয়োগ করার দাবিতে অবস্থান-বিক্ষোভ করলেন চাকরি প্রার্থীরা। বুধবার বিকাশ ভবন সংলগ্ন বিক্ষোভকারী চাকরি প্রার্থীদের দাবি, অবিলম্বে পূর্ব ঘোষিত ৩ হাজার ১৮৩টি ভ্যাকেন্সিতে নিয়োগ হওয়ার পর শূন্য থাকা ১ হাজার ৫০০ আসনে বঞ্চিতদের নিয়োগ করতে হবে।
আরও পড়ুন:
নিয়োগে গ্যাজেট ও মেরিট লিস্টকে মান্যতা দিতে হবে। ২০১০ সালের আইন অনুসারে অ্যাকাডেমিক ইভ্যালুয়েশন করতে হবে।
গ্যাজেট অনুসারে বিএড প্রশিক্ষণপ্রাপ্তদের সুযোগ দিতে হবে। আদালতের নির্দেশকেও মান্যতা দিতে হবে। পাশাপাশি মাদ্রাসাগুলিতে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিয়োগ করতে হবে। সেইসঙ্গে নিয়োগ হওয়া ভুতুড়ে শিক্ষকদের বাতিল করতে হবে।