পুবের কলম ওয়েব ডেস্ক: ব্রিটিশ অর্থমন্ত্রী কোয়াসি কোয়ার্তেংকে বরখাস্ত করেছেন প্রানমন্ত্রী লিজ ট্রাস। সেপ্টেম্বর মাসের শেষে লিজ ট্রাস ও কোয়ার্তেং মিলে মিনি বাজেট ঘোষণা করেছিলেন। তাদের লক্ষ্য ছিল কর্পোরেশন কর কমিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটানো।

কিন্তু এই মিনি বাজেট ঘোষার পর এর উল্টো হয়। এর প্রভাবে টালমাটাল হয়ে যায় জাতীয় অর্থনৈতিক পরিস্থিতি।

এমন পরিস্থিতিতে শুক্রবার বরখাস্ত করা হয় অর্থমন্ত্রীকে। এরপর নতুন অর্থমন্ত্রী হিসেবে জেরেমি হান্টের নাম ঘোষণা করা হয়। তবে শুধু অর্থমন্ত্রীই নন; দায়িত্ব ছাড়তে হতে পারে প্রাধানমন্ত্রী লিজ ট্রাসকেও!

কারণ অনেকেই বলছেন টালমাটাল অর্থনীতির জন্য অর্থমন্ত্রীর মতো সমান দায়ী প্রাধানমন্ত্রী লিজ ট্রাসও।

তাদের অর্থনৈতিক পরিকল্পনার বিরূপ প্রভাব দেখা দিতে পারে; সে-বিষয়ে ট্রাসকে আগেই সতর্ক করা হয়েছিল।

সূত্রের খবর; কনজারভেটিভ পার্টির সিনিয়র সদস্যরা আগামী কয়েক দিনের মধ্যেই লিজ ট্রাসকে প্রাধানমন্ত্রীর পদ ছাড়ার আহ্বান জানাবেন।

কনজারভেটিভ পার্টির মধ্যেই অনেকে বলছেন অর্থমন্ত্রীর চেয়ে প্রাধানমন্ত্রী কম দায়ী নন।

এ দিকে; অর্থমন্ত্রীর পদে না থাকলেও কোয়ার্তেং প্রাধানমন্ত্রী লিজ ট্রাসের অর্থনৈতিক লক্ষ্যের প্রতি সমর্থন জানিয়েছেন।

বলেছেন; সামনে না থাকলেও পেছন থেকে লিজ ট্রাসকে সমর্থন করে যাবেন। কিন্তু ইতিমধ্যে যে ক্ষতি হয়ে গেছে; অর্থমন্ত্রী পরিবর্তন করলেই তা পূরণ হবে না বলে মনে করছেন অনেকে।

ইতিমধ্যেই সরকার পরিবর্তনের ডাক উঠতে শুরু করেছে।