সাহিন হোসেন, সাগরদিঘি: দুর্গাপুজো উপলক্ষে শিশু ও মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হল সাগরদিঘিতে। সোমবার সাগরদিঘি থানা ও সাগরদিঘি উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের যৌথ উদ্যোগে বস্ত্র বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। মুর্শিদাবাদের সাগরদিঘি এলাকার প্রায় ১০০ জন মহিলা ও ৫০ জন শিশুর হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে করোনা যোদ্ধা ও গুণীজনদের সংবর্ধিত করা হয়।
উপস্থিত ছিলেন সাগরদিঘির বিডিও সুরজিৎ চ্যাটার্জি, ওসি সুমিত বিশ্বাস, কাবিলপুর হাইস্কুলের প্রধান শিক্ষক মজিবুর রহমান, সাগরদিঘি এসএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তামিজুদ্দিন মল্লিক, প্রধান অরূপ মণ্ডল প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বহরমপুর পাওয়ার গ্রিড কর্পোরেশনের মুকুলেন্দু পাণ্ডে, রবীন দত্ত , পরিতোষ ব্যানার্জি, শরীফ হোসেন, ইফতিকার আলম, রহমতুল্লাহ, মোঃ ইমরান হোসেন, প্রমুখ।আরও পড়ুন:
দুর্গাপুজো উপলক্ষে মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস। তিনি জানান, এছাড়াও আরও দুঃস্থ মানুষের হাতে বস্ত্র পৌঁছে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাগরদিঘি উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট মুমূর্ষু রোগীর রক্তের জোগান দিয়ে ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে।আরও পড়ুন:
উল্লেখ্য, শারদীয়া উৎসব উপলক্ষে বোখারা গ্রামে ২ অক্টোবর বস্ত্র বিতরণ করে উৎসর্গ স্বেচ্ছাসেবী সংগঠনের বোখারা শাখার সদস্যরা। প্রায় ১০০ জনকে বস্ত্র তুলে দেওয়া হয় শনিবারের এই সভায়। এছাড়াও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমান, সাগরদিঘির ওসি সুমিত বিশ্বাস, খড়গ্রামের বিধায়ক আশিষ মার্জিত ও উৎসর্গ স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক আর জে আই বিট্টু। যুবকদের এই উদ্যোগকে অভিনন্দন জানিয়েছে এলাকাবাসী।