০৪ মার্চ ২০২৬, বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মনোনয়ন নথি জালিয়াতি মামলায় সিবিআইকে অন্তর্বর্তী স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের

পারিজাত মোল্লা: একের পর এক মামলায় নাস্তানাবুদ হওয়ার পর শুক্রবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সাময়িক জয় পেল রাজ্য নির্বাচন কমিশন। পঞ্চায়েতে নথি বিকৃতি মামলায় আপাতত কোনও পদক্ষেপ করতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। শুক্রবার এই সংক্রান্ত মামলার শুনানিতে এমনই জানাল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আগামী সোমবার দুপুর ২টোয় এই মামলার রায় ঘোষণা করবে বিচারপতি অরিজিত্‍ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ। চলতি সপ্তাহে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলায় সিবিআই তদন্তর নির্দেশ জারি করেছিলেন।

সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার। শুক্রবার সেই নির্দেশের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ।উল্লেখ্য, হাওড়ার উলুবেড়িয়ার ১ নম্বর ব্লকের বহিরা এবং ধূলিসামলি পঞ্চায়েতের সিপিএম প্রার্থী কাশ্মীরা বিবি ও অনুজা বিবি তাঁদের মনোনয়নপত্র বিকৃতির অভিযোগ এনেছেন। এই দুই বাম প্রার্থীর দাবি, -‘তাঁরা ওবিসি হওয়া সত্ত্বেও মনোনয়নপত্রের চেকলিস্টে জাতিগত শংসাপত্রের জায়গায় সেই তথ্যের উল্লেখ করেননি বিডিও’।

আরও পড়ুন: এক হাজার কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ: কলকাতার একাধিক জায়গায় সিবিআইয়ের তল্লাশি অভিযান

নির্বাচনী নথি বিকৃতির ফলেই তাঁদের মনোনয়নপত্র স্ক্রুটিনিতে বাদ পড়েছে বলে তাঁদের অভিযোগ । বিডিওর কাছে গিয়েও সেই অভিযোগ জানান তাঁরা। কিন্তু বিডিও তাঁদের অভিযোগ গ্রহণ করেননি বলে দাবি। তারপরই অভিযোগ জানিয়ে মামলা হয় কলকাতা হাই কোর্টে।এই মামলাতেই গত বুধবার বিচারপতি অমৃতা সিনহা এজলাসে বলেছিলেন, -‘ যাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে তিনি রাজ্য সরকারি কর্মচারী। তাই এই তদন্তভার রাজ্যের কোনও সংস্থাকে দেওয়া যাবে না’।

আরও পড়ুন: উন্নাও গণধর্ষণকাণ্ডের মূল অভিযুক্তের জামিন, হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে সিবিআই

তারপরেই সিবিআই তদন্তের নির্দেশ দেন। গত বৃহস্পতিবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি অরিজিত্‍ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব রায়ের ডিভিশন বেঞ্চে মামলা করে রাজ্য। শুক্রবার শুনানিতে দুই পক্ষের সওয়াল-জবাবের পর ডিভিশন বেঞ্চ এই মামলায় রায়দান স্থগিত রাখে। সোমবার চূড়ান্ত রায় দেবে ডিভিশন বেঞ্চ। ততদিন সিবিআই তদন্তের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ থাকবে বলে জানায় ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুন: SBI fraud case: ED-র পরে এ বার CBI-এর নজরে অনিল আম্বানি

সর্বধিক পাঠিত

পশ্চিম এশিয়ায় চরম উত্তেজনা: ভারতে বাতিল ২৫০টিরও বেশি বিমান, বিপাকে হাজারো যাত্রী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মনোনয়ন নথি জালিয়াতি মামলায় সিবিআইকে অন্তর্বর্তী স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের

আপডেট : ২৪ জুন ২০২৩, শনিবার