১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বকাপে বুমরাহ’র আশা ছাড়ছেন না দ্রাবিড়

পুবের কলম ওয়েব ডেস্ক: জসপ্রিত বুমরাহ চোট পাওয়ায় আপাতত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-২০ সিরিজের বাকি ম্যাচের জন্য দলে জায়গা পেলেন মুহাম্মদ সিরাজ। বিসিসিআই-এর চিকিৎসকরা জানিয়েছেন, বুমরাহ’র সেরে উঠতে ৬ সপ্তাহ থেকে ৬ মাস পর্যন্ত লাগতে পারে। এখন সবার প্রশ্ন, বুমরাহকে কি সত্যি আসন্ন টি-২০ বিশ্বকাপ দলে পাওয়া যাবে না? বুমরাহ বিশ্বকাপ দলে থাকবেন কিনা, সে ব্যাপারে এখনও পর্যন্ত স্পষ্ট করে জানাতে পারেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। আগের দিন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও জানিয়ে দিয়েছেন, বুমরাহ বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে, এ কথা এখনও বলা যাবে না। একই সুর ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ের গলায়। তিনি এখনও বিশ্বকাপে বুমরাহর আশা ছাড়ছেন না।

এক প্রতিক্রিয়ায় এদিন দ্রাবিড় বলেন, ‘আমরা সবাই জানি বুমরাহ দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ছিটকে গিয়েছে। তবে টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে, সেটা এখনও বলার সময় আসেনি। সে এখন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছে। আগামী কয়েক দিনে কী হবে সে দিকে নজর থাকবে। বোর্ড সরকারিভাবে কোনও কিছু না জানানো পর্যন্ত আমি আশা ছাড়ব না।’

ট্যাগ :
সর্বধিক পাঠিত

আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা: তারেক রহমান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিশ্বকাপে বুমরাহ’র আশা ছাড়ছেন না দ্রাবিড়

আপডেট : ৩ অক্টোবর ২০২২, সোমবার