পুবের কলম ওয়েবডেস্কঃ রাজ্যে বিবেচনাধীন ভোটারের সংখ্যা ৬০ লক্ষ। তার মধ্যে সোমবার পর্যন্ত নিষ্পত্তি হয়েছে ২৯ লক্ষ। তবে কত বাদ পড়েছে? সেই সংখ্যাটা এখনও অজানা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের কাছে। আজ সোমবার রাত ৯ টায় দ্বিতীয় দফার চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে তিনি জানিয়েছেন।
আরও পড়ুন:
চূড়ান্ত তালিকা প্রকাশের আগে এদিন মনোজ আগরওয়াল সাংবাদিক বৈঠক করেন। সেখানে তিনি জানান, তালিকা তৈরি করতে সময় লাগে ৬ থেকে ৭ ঘণ্টা। তিনি আরও বলেন, এখনও পর্যন্ত ২৯ লক্ষ নিষ্পত্তি হয়েছে। তবে কত নাম বাদ পড়েছে সেবিষয়ে তিনি জানেন না। এসআইআরের চূড়ান্ত খতিয়ান দেওয়ার কয়েক ঘণ্টা আগে মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, নিষ্পত্তির কাজে নিযুক্ত রয়েছেন ৭০৫ জন বিচারক।
ই সাইন করার পর কত জনের নাম থাকবে সেটা তিনি জানেন না। সেইসঙ্গে মুখ্যসচিব যুক্ত রয়েছেন ট্রাইব্যুনাল গঠনের সঙ্গে। সেই কাজ শেষ হয়েছে বেশ কিছু জেলায়। তিনি জানিয়েছেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে পুলিশের শীর্ষ কর্তা ও আধিকারিকদের সতর্ক থাকতে বলেছেন।আরও পড়ুন:
প্রসঙ্গত, রবিবার কর্মীসভায় যোগ দিয়ে মমতা অভয় বার্তা দিয়ে বলেছিলেন, এসআইআরে নাম বাদ পড়লে চিন্তা করার কারণ নেই।
তৃণমূল তাঁদের আইনি সহায়তা দেবে। একইসঙ্গে, তৃণমূল নেত্রীর অভিযোগ করেছিলেন, বিজেপি বহিরাগত নিয়ে আসছে ভবানীপুরে। তবে তার কোনও প্রভাব পড়বে না ভোটে।মমতার দাবি, এবারের ভোট শান্তিপূর্ণ হবে। কোনও রকম প্ররোচনায় পা না দিয়ে তিনি কর্মীদের শান্তিপূর্ণভাবে ভোটের বার্তাও দিয়েছিলেন মমতা।