পুবের কলম, ওয়েবডেস্ক: আরবিআইয়ের নির্দেশিকার ভিত্তিতে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের ঊর্ধতন কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে ইডি। তদন্তকারি আধিকারিকদের সূত্রে জানা গেছে, এখনও পর্যন্ত কোনও অনিয়ম ধরা পড়েনি। উল্লেখিত আইনের অধীনে কোনও নিয়মের লঙ্ঘন পাওয়া গেলেই বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা আইনের অধীনে মামলা করা হবে বলে জানিয়েছেন তদন্তকারি আধিকারিকরা।
আরও পড়ুন:
আরবিআই নির্দিষ্ট কিছু তথ্য ইডির কাছে জমা দিয়েছে। বিদেশি মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ইডি।
প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের অধীনে একটি তদন্ত ইতিমধ্যেই তদন্ত চলছে। পেটিএম প্রতিক্রিয়ায় জানিয়েছে, বিদেশি মুদ্রা আইন লঙ্ঘন করেনি সংস্থা। সেই সঙ্গে তাদের সংস্থা ও সহযোগী কোম্পানি যা তথ্য লাগবে কর্তৃপক্ষ দিয়ে সহযোগিতা করছে।
আরও পড়ুন:
গত সপ্তাহেই নিয়ম লঙ্ঘনের দায়ে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের লেনদেনের উপরে একাধিক নিষেধাজ্ঞা জারি করে রিজার্ভ ব্যাংক। সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে বলা হয়েছে, কিছু নিয়ম ভঙ্গের অভিযোগ উঠেছে অনলাইন লেনদেন বিষয়ক এই অ্যাপটির বিরুদ্ধে।
গ্রাহকদের কাছ থেকেও টাকা জমা দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়। আরবিআই স্পষ্ট করে জানিয়ে দেয়, পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের বহু অ্যাকাউন্টের গ্রাহকদের কেওয়াইসি নেই। ফলে ওই অ্যাকাউন্টের আসল মালিক কারা তা নিয়ে সংশয় থাকছে। কেওয়াইসি না থাকার জন্য ওই অ্যাকাউন্টগুলি থেকে পাচারের সুযোগ রয়েছে। এমন একহাজার অ্যাকাউন্টের হদিশ পাওয়া গিয়েছে যেখানে একই প্যান নম্বর সংযুক্ত করা হয়েছে।