দেবশ্রী মজুমদার, রামপুরহাট: বীরভূমের রামপুরহাট পুরসভা এলাকার আঠারো পরিবারের হাতে তুলে দেওয়া হলো সমব্যাথী প্রকল্পের টাকা। রামপুরহাট পুরবোর্ডের তরফে অর্থাৎ বর্তমান প্রশাসক মণ্ডলীর সদস্য আব্বাস হোসেন ও মীণাক্ষী ভকতের এই কাজের ভূয়সী প্রশংসা করেন এলাকাবাসী। দুঃসময়ে সরকারি সহায়তা পেয়ে খুশি শোকাহত পরিবারের সদস্যরা।
আরও পড়ুন:
উল্লেখ্য, ২০১৬ সালে মমতা বন্দোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত রাজ্যে সরকারের অধীনে চালু করা এই সমব্যথী প্রকল্পের হাত ধরে সাধারণ মানুষ উপকৃত। দুঃস্থ মানুষের বিপদের সময় পাশে থাকছে রাজ্য সরকার।
পরিবারের বা খুব আপনজনের মৃত্যুর পারলৌকিক ক্রিয়াকর্ম খরচ অথবা কবর দেওয়া খরচের জন্য আর্থিক অনুদান দিয়ে থাকে সরকার।আরও পড়ুন:
পুর ও নগরোন্নয়ন দপ্তর এবং পঞ্চায়েত ও গ্রামন্নয়ন দপ্তরের অধীন এই প্রকল্প কার্যকর। পরিবারের অতি আপনজন, নিকটাত্মীয় কিংবা পাড়ায় দীর্ঘদিনের পরিচিত প্রতিবেশীর মৃত্যু ঘটলে দুঃস্থ শোকাতুর পরিবারের জন্য পাড়ায়, গ্রামে, মহল্লায় শোকের ছায়া নেমে পড়ে। একই সঙ্গে আরও একটি চিন্তা পারলৌকিক ক্রিয়াকর্ম বা কবর দেওয়ার খরচ কী করে জোগাড় হবে। সেই কথা মাথায় রেখে মানুষের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার।
আরও পড়ুন:
আব্বাস হোসেন বলেন, মমতা বন্দোপাধ্যায়ের প্রেরণায় ডেপুটি স্পীকার আশীষ বন্দোপাধ্যায়ের পরামর্শ মতো পুরসভার উন্নয়ন চলছে। আজকে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প সমব্যাথীর আওতায় আঠারো পরিবারের হাতে দুই হাজার টাকা করে তুলে দেওয়া হলো। জানি দুহাজার টাকা যৎসামান্য। কিন্তু দুর্দিনে তা অনেক কাজে লাগবে। রামপুরহাট পুরবোর্ড মানুষের পাশে সব সময় আছে।