পুবের কলম ওয়েবডেস্ক, নেপালে ভয়াবহ হড়পা বানের পর এবার উদ্ধারকাজে নতুন চ্যালেঞ্জ। রাসুয়া জেলার চিলিমে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে এখনও আটকে রয়েছেন ছয় জন। তাঁদের কাছে পৌঁছতে শনিবার সুড়ঙ্গে ঢোকেন একদল অভিজ্ঞ পর্বতারোহী। কিন্তু সুড়ঙ্গের ভিতরে বুকসমান কাদা ও আবর্জনা জমে থাকায় ১২০ মিটারের বেশি এগোতে পারেননি তাঁরা।
আরও পড়ুন:
উদ্ধারকারী দলের সদস্যদের দড়ির সাহায্যে সুড়ঙ্গের গভীরে নামতে হয়।
এভারেস্টজয়ী পর্বতারোহী জ়েনজ়েন লামা, আশিস গুরুং এবং দোর্জি শেরপারা জানান, প্রায় ১২০ মিটার পর্যন্ত যাওয়ার পর কাদায় পথ কার্যত বন্ধ হয়ে যায়। তাঁদের কথায়, ভিতরে প্রচুর কাদা ও জল জমে রয়েছে। একটি ক্যামেরার ব্যাগ উদ্ধার করা সম্ভব হলেও আটকদের কাছে পৌঁছতে হলে আগে পাম্পের সাহায্যে জল ও কাদা সরাতে হবে।আরও পড়ুন:
উদ্ধার অভিযানে থাকা পর্বতারোহীদের অভিজ্ঞতাও যথেষ্ট। জ়েনজ়েন লামা ছয় বার এভারেস্টে উঠেছেন।
দলের আর এক সদস্য আমা দাবলামে এভারেস্ট জয় করেছেন ১২ বার। তাঁদের সঙ্গে রয়েছেন দাওয়া জাংবু শেরপা, দাওয়া সিঙ্গি হ্যোেলমো, মন রাজ গুরুং, পেম্বা ওয়াংচু শেরপা, বিক্রম কার্কি, সাবিন ঠাকুরি, গেশমান তামাং, সন্দেশ শেরপা এবং ছিরিং শেরপা।আরও পড়ুন:
এদিকে ত্রিশূলির জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গেও হড়পা বানের পর বহু মানুষ আটকে পড়েছিলেন। তাঁদের অনেককেই উদ্ধার করা হয়েছে, যদিও এখনও কয়েক জনের আটকে থাকার খবর রয়েছে। ওই প্রকল্পগুলিতে নেপালিদের পাশাপাশি ভারত, চিন ও দক্ষিণ কোরিয়ার নাগরিকরাও কাজ করেন।