ইনামুল হক, বসিরহাট: ফ্যাসিবাদী শক্তি তথা বিজেপির মত বিভাজন নীতির প্রতিষ্ঠাকারী দলের বিরুদ্ধে দেশের সংবিধানকে বাঁচানোর আবেদন উঠে এলো ইমাম মুয়াজ্জিন সম্মেলন ও সম্প্রীতি সভা থেকে। আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন এন্ড চেরিটেবল ট্রাস্ট এর পরিচালনায় বসিরহাটের টাকি রোডের আমতলায় সোহান প্যালেসে ইমাম মোয়াজ্জিনদের এক সম্মেলন ও সম্প্রীতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী ও বিধায়ক হাজী নুরুল ইসলাম। তিনি দেশের গণতন্ত্র রক্ষায় মুসলমানদের ভূমিকার পাশাপাশি ইমাম-মুয়াজ্জিনদের অবদানের কথা তুলে ধরে বলেন, এই মুহূর্তে ধর্মীয়, জাতিগত ও ভিন্ন ভাষা-ভাষি সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ ও বিভাজনের ঘৃণ্য রাজনীতি করে ফায়দা তুলতে চাইছে কেন্দ্রের শাসক দল। তা থেকে দেশের মানুষকে রক্ষা করার জন্য প্রতিটি সচেতন নাগরিকের পাশাপাশি ইমাম মুয়াজ্জিনরাও এগিয়ে এসেছে।
এটা আমাদের কাছে গর্বের। এ রাজ্যে পরিবর্তনের পর থেকে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী যেভাবে ইমাম মোয়াজ্জিনদের পাশে দাঁড়িয়েছেন আগামী দিনেও তিনি তাদের যোগ্য সম্মান দিয়ে যাবেন বলে আমি আশা রাখি। এদিনের সভার মুখ্য আহ্বায়ক তথা উত্তর ২৪ পরগনা জেলা ইমাম প্রতিনিধি পীরপৌত্র মাওলানা হাসানুজ্জামানের ভূয়ষি প্রশংসা করে হাজি নুরুল ইসলাম বলেন, মাওলানা হাসানুজ্জামান দক্ষতার সঙ্গে জেলার ইমাম মোয়াজ্জিনদের বিভিন্ন সমস্যা সুরাহার জন্য কাজ করে আসছেন। আমি তার পাশে থেকে ইমাম মোয়াজ্জিনদের এখনো যে সমস্ত বিষয়গুলো পেন্ডিং রয়েছে তা সমাধানের চেষ্টা করব আগামীদিনে। তিনি পুরোহিতদের নিয়েও এই ধরনের সম্মেলন করার প্রস্তাব রাখেন। মাওলানা হাসানুজ্জামান বলেন, অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা যেভাবে ৭০০ মাদ্রাসাকে বন্ধ করে দিয়েছেন তা দেশের ধর্মনিরপেক্ষ কাঠামোর এর উপর একটি বড় আঘাত। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবেন এই বাংলায় মুসলিমরা সুরক্ষিত থাকবেন, মাদ্রাসা ও ধর্মীয় শিক্ষার উপর পূর্ণ নিরাপত্তা বজায় থাকবে বলেই আমি মনে করি। সভায় উপস্থিত থাকার কথা ছিল পশ্চিমবঙ্গ মাইনরিটি কমিশনের চেয়ারম্যান তথা পুবের কলম পত্রিকার সম্পাদক জনাব আহমাদ হাসান ইমরান সাহেবের। তিনি অন্য একটি জরুরী কর্মসূচিতে ব্যস্ত থাকায় টেলিফোনে সম্মেলনে আগত ইমাম মুয়াজ্জিনদের উদ্দেশ্যে তাঁর শুভেচ্ছা বার্তা দেন। তিনি গণতান্ত্রিক পদ্ধতিতেই ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। সংবিধান ও সম্প্রীতি রক্ষার লড়াইয়ে সমস্ত শুভ বুদ্ধি সম্পন্ন মানুষদের সঙ্গে ইমাম মোয়াজ্জিনদেরও সঙ্ঘবদ্ধ শক্তি গড়ে তুলে আসন্ন লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজী নুরুল ইসলামের পক্ষে সমর্থন করার আহ্বান জানান। এদিন পবিত্র কালাম পাক তেলাওয়াতের মধ্য দিয়ে এই সম্মেলন শুরু হয়। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শাহানুর মন্ডল, বিশিষ্ট সমাজসেবী সাব্বির আলী ওয়ারসি, মাওলানা নিজামুদ্দিন বিশ্বাস, ফাদার্স সঞ্জীব দাস,মাওলানা রবিউল ইসলাম, মাওলানা শাহজাহান মন্ডল, মাওলানা আবুল কালাম, মাওলানা মহিউদ্দিন, সাইফুল ইসলাম, ফারুকুজ্জামান, মাওলানা শফিউর রহমান প্রমুখ। হাফেজ রবিউল ইসলামের দোয়ার মাধ্যমে সভা শেষ হয়।ফ্যাসিবাদী শক্তির হাত থেকে দেশের সংবিধানকে বাঁচানোর ডাক ইমাম মোয়াজ্জিন সম্মেলনে
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
১৯ মে ২০২৪, ১২:৩১
আরও খবর
জয়নগর থানায় মসজিদ কমিটির সদস্যদের নিয়ে বিশেষ প্রশাসনিক বৈঠক
সুন্দরবনের উন্নয়নে বিশেষ উদ্যোগ পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে জয়নগরের শিক্ষার্থীদের অভাবনীয় সাফল্য
বীরভূমের নলহাটিতে মধ্যরাতে দুষ্কৃতীদের এলোপাথাড়ি গুলি, আহত তিন
এবার মালদহে ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার, নিষিদ্ধ কাশির সিরাপ চক্রের যোগ খতিয়ে দেখছে পুলিশ
এবার মালদহে ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার, নিষিদ্ধ কাশির সিরাপ চক্রের যোগ খতিয়ে দেখছে পুলিশ
জঙ্গিযোগে ধৃত হামিমের গোপন কারখানার হদিস হাওড়ায়, নেপথ্যে পাক গুপ্তচর সংস্থা
জঙ্গিযোগে ধৃত হামিমের গোপন কারখানার হদিস হাওড়ায়, নেপথ্যে পাক গুপ্তচর সংস্থা
নবাব সিরাজউদৌলার স্মৃতিতে সাহিত্য পরিষদ গঠন রেজিনগরে
নবাব সিরাজউদৌলার স্মৃতিতে সাহিত্য পরিষদ গঠন রেজিনগরে
সর্বাধিক পাঠিত
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
ভারতীয় নৌ ও বায়ুসেনায় গুরুত্বপূর্ণ রদবদল, শীর্ষ পদে দায়িত্ব নিলেন এএন প্রমোদ ও তেজপাল সিং
রাজ্যে সপ্তাহজুড়ে বর্ষার দাপট, দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া ও উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
আগামী ৪ আগস্ট থেকে শুরু নিট-ইউজি কাউন্সেলিং, ৮ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু
আগামী ৪ আগস্ট থেকে শুরু নিট-ইউজি কাউন্সেলিং, ৮ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
জঙ্গিযোগে ধৃত হামিমের গোপন কারখানার হদিস হাওড়ায়, নেপথ্যে পাক গুপ্তচর সংস্থা
জঙ্গিযোগে ধৃত হামিমের গোপন কারখানার হদিস হাওড়ায়, নেপথ্যে পাক গুপ্তচর সংস্থা
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’