২৮ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চিনে অগ্নিকাণ্ড,নিহত অন্তত ৩৬

পুবের কলম ওয়েব ডেস্কঃ চিনের হেনান প্রদেশের একটি রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৩৬ জন নিহত হয়েছেন, নিখোঁজ রয়েছেন ২ জন। স্থানীয় সময় সোমবার বিকেলে হেনান প্রদেশের আনিয়াং শহরে এ অগ্নিকাণ্ড ঘটে। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করে আনিয়াং পৌর কর্তৃপক্ষ।

আরও পড়ুন: চিনের থেকে মাক-৩ গতির বিধ্বংসী মিসাইল কিনছে ইরান

সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে আনিয়াং শহরের ‘হাই-টেক জোন’ হিসেবে পরিচিত ওয়েনফেং এলাকার কাইশিন্ডা ট্রেডিং কোম্পানির কারখানায় আগুন লাগে। ভয়াবহ ওই আগুন নেভাতে ও হতাহতদের উদ্ধারে কাজ করেন ৬০ জন ফায়ার সার্ভিসকর্মী ও অন্তত ২০০ উদ্ধারকর্মী। রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও, পুরোপুরি নেভাতে রাত ১১টা বেজে যায়। স্থানীয় সরকার জানায়, হতাহতদের পরিবারের সদস্যদের মানসিকভাবে শক্ত রাখতে বেশ কয়েকজন কর্মী নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: পরকীয়ার পথে কাঁটা স্বামী, ঘুমের ওষুধ খাইয়ে প্রেমিককে নিয়ে নৃশংস খুন স্ত্রীর!

আরও পড়ুন: নিরাপত্তা বাহিনীর সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষ, এনকাউন্টারে খতম বেশ কয়েকজন মাওবাদী

এছাড়া এখনও পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ ও আর্থিক ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানানো হয়নি। চিনে প্রায়ই শিল্প কারখানায় দুর্ঘটনার খবর পাওয়া যায়। ২০১৯ সালের মার্চে চিনের ইয়ানচেঙের একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে ৭৮ জনের মৃত্যু হয়। এ সময় আশপাশের কয়েক কিলোমিটার এলাকার ঘরবাড়ি ধ্বংস হয়। এছাড়া ২০১৫ সালে উত্তরাঞ্চলীয় তিয়ানজিনে একটি রাসায়নিক গুদামে বিস্ফোরণে ১৬৫ জনের মৃত্যু হয়, যা চিনের শিল্প দুর্ঘটনার ইতিহাসে অন্যতম।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

শিশুদের সুরক্ষা: ১৫ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞার পথে হাঁটছে পোল্যান্ড

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

চিনে অগ্নিকাণ্ড,নিহত অন্তত ৩৬

আপডেট : ২২ নভেম্বর ২০২২, মঙ্গলবার