পুবের কলম, ওয়েবডেস্ক: বন্যা ও ভূমিধসের কারণে ক্রমশই ভয়ঙ্কর আকার ধারণ করছে ব্রাজিলের পরিস্থিতি। মৃতের সংখ্যা শতাধিক। উত্তর-পূর্ব ব্রাজিলের পার্নাম্বুকো রাজ্যের কর্তৃপক্ষের মতে দুই ডজনেরও বেশি লোক এখনও নিখোঁজ রয়েছে। এদিকে পরিবর্তিত পরিস্থিতিতে পেট্রোপলিস শহরে জরুরি অবস্থা জারি করেছেন শহরের মেয়র।

ব্রাজিল প্রেসিডেন্ট জাইরো বলসনরো সোমবার বন্যা কবলিত এলাকা পার্নামবুকোর রাজধানী রেসিফ এবং প্রতিবেশী জাবোতাও ডস গুয়াররাপেসের এলাকা পরিদর্শন করেন।
আরও পড়ুন:

রিও ডি জেনেরিও থেকে ৬৮ কিলোমিটার দূরে পাহাড়ের মধ্যে অবস্থিত পেট্রোপলিস শহরে প্রবল বৃষ্টিতে রাস্তাগুলো প্রায় নদীর চেহারা নিয়েছে।
আরও পড়ুন:
পাহাড়ের পার্শ্ববর্তী এলাকার বাড়িগুলো ধ্বংস হয়েছে এবং বহু গাড়ি জলে ভেসে গিয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, বন্যা ও ভূমিধসে প্রায় ৮০টি বাড়ি ধ্বংস হয়েছে।
আরও পড়ুন:
বন্যা ও ভূমিধসের পর এখনও উদ্ধার অভিযান চলছে। মূলত জীবিতদের খোঁজে জোর তল্লাশি করছেন দেশের সেনা সদস্য ও উদ্ধারকারীরা।
ব্রাজিলের ন্যাশনাল সিভিল ডিফেন্স দফতর টুইটারে দেওয়া এক বার্তায় জানিয়েছে, প্রবল বৃষ্টির জেরে সৃষ্ট বন্যা ও ভূমিধসের ঘটনায় এখন পর্যন্ত ৯৪ জনের প্রাণহানি হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। এ ছাড়া আরও ২৪ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।আরও পড়ুন:

রিও ডি জেনেরিওর অগ্নি নির্বাপক দফতর জানিয়েছে, ১৮০ জনেরও বেশি দমকলকর্মী, সেনাসদস্য এবং অন্যান্য উদ্ধারকর্মী জোর কদমে উদ্ধার কাজ চালাচ্ছে। সোশ্যাল মিডিয়াতে রাস্তার ব্যাপক ক্ষয়-ক্ষতির ছবি ভাইরাল হয়েছে। ব্রাজিলের প্রেসিডেন্ট জাইরো বলসোনারো এক ট্যুইটবার্তায় পেট্রোপলিসের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি, ক্ষতিগ্রস্তদের প্রাথমিক সহায়তা দিতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে স্থানীয় সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন।