পুবের কলম,ওয়েবডেস্ক: প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসাবে ভারতে এসেছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রো। ২৬ জানুয়ারির দিনব্যাপী অনুষ্ঠান শেষে রাতে নিজামুদ্দিন দরগায় যান ইমানুয়েল ম্যাক্রোঁ ও এস জয়শংকর। সঙ্গে ছিলেন দু'দেশের একাধিক আধিকারিকও।
আরও পড়ুন:
সেখানে তাঁর জন্য বিশেষ 'কাওয়ালি'রও আয়োজন করা হয়, মেঝেয় বসেই তা বিভোর হয়ে শুনতে দেখা যায় ম্যাক্রোঁ’কে।

ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, মাটিতে বসে রয়েছেন ম্যাক্রোঁ।
তাঁর পাশে বসে ফ্রান্সের অন্যান্য প্রতিনিধিরা। উল্টেদিকে বসে রয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তাঁর গলায় লাল চাদর জড়ানো।আরও পড়ুন:
https://twitter.com/i/status/1750960533329854788
আরও পড়ুন:
বাকিদের গোলাপি চাদরে দেখা গেলেও, ফ্রান্সের প্রেসিডেন্টের গলায় ছিল নীল রঙের চাদর।
এর আগে,ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবনে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে স্বাগত জানান।আরও পড়ুন:
https://twitter.com/ANI/status/1751018939176636601?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1751018939176636601%7Ctwgr%5E77cdc9ba04fc38232aaa211a793fe2665e8ef16e%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftv9bangla.com%2Findia%2Ffrance-president-emmanuel-macron-seen-enjoying-qawwali-in-delhis-nizamuddin-dargah-1001189.html
আরও পড়ুন:
২৬ জানুয়ারি ম্যাক্রোঁকে আমন্ত্রণ জানিয়ে নৈশভোজের আয়োজন করেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ফরাসি প্রেসিডেন্টের পাতে ছিল একেবারে ভারতীয় খানাপিনা। সেসব খাবার পরিতৃপ্তি করে খায় ম্যাক্রোঁ। ছিল সর্ষের শাক, ভুট্টার রোটি, কেশর বাদাম শেরবা, পুদিনা রায়তা, ছানার পাতুরি, বাগান-ই-সাবজ, অঞ্জির কোফতা আর ডাল দেরা। এছাড়াও মেনুতে অন্তর্ভুক্ত ছিল গাজর নাজাকাট (গাজরের সঙ্গে ডার্ক চকোলেট, দুধ দিয়ে বানানো একটি রেসিপি), ফিরনি মিললে ফেউইল্লে (ফরাসি একটি ডিশের সঙ্গে ভারতীয় স্বাদের মেলবন্ধনে তৈরি একটি ডিশ), টাটকা ফল, কাওয়া/ কফি।
আরও পড়ুন: