উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,নিমপীঠ : সোমবার গান্ধিজীর জন্মজয়ন্তী ও স্বচ্ছতা দিবস উদযাপন উপলক্ষ্যে নিমপীঠ রামকৃষ্ণ আশ্রমের কৃষি বিজ্ঞান কেন্দ্রে বসে আঁকো প্রতিযোগিতা হয়ে গেল।যার বিষয় ছিল 'নির্মল পরিবেশ - জঞ্জাল মুক্ত দেশ'।
আরও পড়ুন:
এদিন এই প্রতিযোগিতায় এলাকার বিভিন্ন স্কুলের প্রায় দেড়শো ছাত্র অংশ নেন। গান্ধীজীর প্রতিকৃতিতে মাল্য দান করে এদিনের অনুষ্ঠানের সূচনা করেন নিমপীঠ শ্রী রামকৃষ্ণ আশ্রমের সম্পাদক স্বামী সদানন্দজী মহারাজ।
আরও পড়ুন:
ছাত্ররা কি ধরনের ছবি আঁকবে তা সুস্পষ্ট ভাবে বুঝিয়ে দেন কৃষি বিজ্ঞান কেন্দ্রের কৃষি বিজ্ঞানী ডঃ দীপক কুমার রায় ।
এরপর সকল ছাত্রদেরকে আঁকার কাগজ , পেন্সিল , রং প্রদান করে প্রতিযোগিতা শুরু করা হয়।আরও পড়ুন:
পরিবেশ পরিছন্ন রাখতে ছাত্ররা তাদের চিন্তা ভাবনা রং তুলির মাধ্যমে ফুটিয়ে তোলে। ছাত্রদেরকে তিনটি বিভাগে ভাগ করে নেওয়া হয়, পঞ্চম শ্রেণী, ষষ্ঠ শ্রেণী এবং সপ্তম - নবম শ্রেণী। প্রত্যেক বিভাগের প্রথম , দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে কৃষি বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। আর এই অনুষ্ঠান উপলক্ষ্যে কৃষি বিজ্ঞান কেন্দ্রের বরিষ্ঠ বিজ্ঞানী ও প্রধান ডঃ চন্দন কুমার মণ্ডল বলেন, ছাত্ররা তাদের বিকশিত মন থেকে স্বচ্ছ ভারতের যে নতুন নতুন চিন্তা ভাবনা রং -তুলিতে ফুটিয়ে তুলেছে , তা অনবদ্য।
আরও পড়ুন:
আগামী দিনে ছাত্রদের নিয়ে আরো অনেক ধরনের পরিকল্পনা রয়েছে যাতে করে কৃষি এবং পরিবেশ সুস্থ ও সম্পদশালী রাখার মূল উপায় গুলি ঘরে ঘরে পৌঁছে যায়