পুবের কলম ওয়েব ডেস্ক: ইসরাইলি হামলার জেরে প্রতিদিনই পরিস্থিতির অবনতি হচ্ছে গাজায়। হাসাপাতাল ও প্রয়োজনীয় চিকিৎসার অভাবে একটু একটু করে রোগ-ব্যাধির আঁতুড়ঘর হয়ে উঠছে গাজা। এমতাবস্থায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাল, মহামারির ব্যাপক ঝুঁকির মুখে রয়েছে গাজা। গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে উপত্যকায় মহামারির ব্যাপক ঝুঁকির বিষয়ে সতর্ক করেছে সংস্থাটি। এক সাক্ষাৎকারে হু’র মুখপাত্র মার্গারেট হ্যারিস বলেন, ‘গাজায় মহামারির বিশাল ঝুঁকি রয়েছে এবং আমরা ইতিমধ্যেই এর প্রমাণ দেখতে পাচ্ছি।
তাই গাজায় চলমান লড়াই বন্ধ হতে হবে। সেখানে যুদ্ধবিরতি দরকার।’ মার্গারেট হ্যারিস বলেন, ‘গাজার পরিস্থিতি খারাপ হচ্ছে। সেখানে এমন কিছু রয়েছে যা মানুষের স্বাস্থ্যের ক্ষতি করবে। সেখানকার মানুষ জানে না যে তারা কোথা থেকে খাবার পাবে।’ তিনি আরও বলেন, ‘গাজার মানুষ ঘুমাতে পারছেন না। এটি মানুষের ইমিউন সিস্টেমের ক্ষতি করে। মানুষ আতঙ্কিত। তারা জানেন না কী হতে চলেছে। গাজায় কোনও নিরাপদ স্থান নেই।’ মার্গারেট হ্যারিস আরও বলেন, প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি গাজার উত্তরাঞ্চলে একটি অ্যাম্বুলেন্সও পাঠাতে সক্ষম হয়নি। এটা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। সেখানে আহত মানুষ চিকিৎসাও পাচ্ছেন না। উল্লেখ্য, ইসরাইলের এই আগ্রাসনের জেরে ব্যাপক মানবিক সংকটের মুখে পড়েছে গাজা। খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে রয়েছেন প্রায় ২০ লক্ষ মানুষ।ব্যাপক মহামারির ঝুঁকিতে গাজা : হু
সামিমা এহসানা
প্রকাশিত:
২০ ডিসেম্বর ২০২৩, ১৪:২১
আরও খবর
‘ইরান কখনও আত্মসমর্পণ করবে না’, কড়া বার্তা প্রেসিডেন্ট পেজেশকিয়ানের
মৃত্যুদণ্ডের ঝুঁকি মাথায় নিয়েই ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার
ইরাকে মার্কিন-সৌদি যৌথ বিমান হামলার দাবি, নিহত ৮ পিএমএফ সদস্য
জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ১৩; শপিংমলে আটকা বহু মানুষ
পাক-অধিকৃত কাশ্মীরে রক্তক্ষয়ী নির্বাচন, পুলিশের গুলিতে নিহত অন্তত ২০, ব্যাপক কারচুপির অভিযোগ
পাক-অধিকৃত কাশ্মীরে রক্তক্ষয়ী নির্বাচন, পুলিশের গুলিতে নিহত অন্তত ২০, ব্যাপক কারচুপির অভিযোগ
ভারতের দিকে তাক করে ১১টি অত্যাধুনিক জে-২০ স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন চিনের, প্রকাশ্যে উপগ্রহচিত্র
ভারতের দিকে তাক করে ১১টি অত্যাধুনিক জে-২০ স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন চিনের, প্রকাশ্যে উপগ্রহচিত্র
হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে সৌদি ও ওমানের সঙ্গে ইরানের উচ্চপর্যায়ের আলোচনা
হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে সৌদি ও ওমানের সঙ্গে ইরানের উচ্চপর্যায়ের আলোচনা
সৌদি আরবের তেল স্থাপনা লক্ষ্য করে ইরাক থেকে ড্রোন হামলা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য
সৌদি আরবের তেল স্থাপনা লক্ষ্য করে ইরাক থেকে ড্রোন হামলা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য
ইরানে হামলায় সাময়িক বিরতি ট্রাম্পের, আমেরিকার অস্ত্রভাণ্ডারে গোলাবারুদে কি ঘাটতি?
ইরানে হামলায় সাময়িক বিরতি ট্রাম্পের, আমেরিকার অস্ত্রভাণ্ডারে গোলাবারুদে কি ঘাটতি?
‘আমি নিউইয়র্কে আসব’, মামদানিকে কড়া জবাব নেতানিয়াহুর
‘আমি নিউইয়র্কে আসব’, মামদানিকে কড়া জবাব নেতানিয়াহুর
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
হকারদের সাংবিধানিক অধিকার রক্ষায় শিয়ালদহ ডিআরএমকে স্মারকলিপি দিল এপিডিআর