পুবের কলম প্রতিবেদকঃ ২১ মে থেকে শুরু হচ্ছে হজযাত্রা। দেশের অন্যান্য অংশের মতো পশ্চিমবঙ্গ থেকেও বহু সংখ্যক মুসলিম হজের উদ্দেশ্যে রওনা দেবেন। কলকাতা বিমানবন্দর থেকে হজের জন্য উড়ান ধরবেন তাঁরা। আর সেই উপলক্ষে এ রাজ্যের হজযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা করল নবান্ন। ২১ মে থেকে ৬ জুন পর্যন্ত হজের জন্য রওনা দেবেন মুসলিম সম্প্রদায়ের মানুষজন।
আরও পড়ুন:
পশ্চিমবঙ্গের পাশাপাশি কলকাতা বিমানবন্দর থেকে হজের জন্য বিমান ধরেন অসম, মিজোরাম, ত্রিপুরা সহ বেশ কয়েকটি পড়শি রাজ্যের মানুষও। সব মিলিয়ে প্রায় ১৪ হাজারের বেশি হজযাত্রী হওয়ার সম্ভাবনা এ বছর। হজযাত্রা নির্বিঘ্নে এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উদ্যোগী রাজ্য সরকার। হজযাত্রা সংক্রান্ত বিষয়ে পর্যাপ্ত বন্দোবস্ত রাখার জন্য মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বের বিভিন্ন দফতরের কর্তারা শনিবার নবান্নে বৈঠকে বসেন।
আরও পড়ুন:
উচ্চপর্যায়ের ওই বৈঠকে উপস্থিত ছিলেন হজ কমিটির প্রতিনিধিরাও। রাজ্যের পরিবহণ দফতর, কলকাতা পুরসভা ও বিধাননগর পুরনিগম, কলকাতা পুলিশ, বিধাননগর পুলিশ, এয়ারপোর্ট অথরিটি, কাস্টমস, এনকেডিএ- সহ বিভিন্ন দফতরের প্রতিনিধিরাও ছিলেন ওই বৈঠকে।