রমিত বন্দ্যোপাধ্যায়: হাওড়া জেলার বাঁকড়া সংলগ্ন মুন্সীডাঙার নিবরা ইজতেমা মসজিদে পালিত হল খুশির ঈদ ।
আরও পড়ুন:

খেজুরতলা বাস স্ট্যান্ডের খুবই কাছে এটি একটি বড় মসজিদ । বৃহস্পতিবার ঈদের দিনে প্রায় সাড়ে চার হাজার মানুষ নামায পড়ার জন্য এই মসজিদে জমায়েত হয়।
আরও পড়ুন:

১৯৯২ সালে একটা বিশ্ব ইজতেমা হয়ে এই স্থানে।
তার পর ১৯৯৩ সালে পরিকল্পনা এই মসজিদ তৈরির। আর সেই থেকে এই আভিজাত্যকে বহন করে চলেছে নিবরার এই ইজতেমা মসজিদ।আরও পড়ুন:

বিশাল এই প্রার্থনা স্থানকে ঘিরে রয়েছে অসংখ্য মানুষের ভালোলাগা, ভালোবাসা । বহু জায়গা থেকে বিভিন্ন মানুষ এই মসজিদে নামায পড়ার জন্য আসেন।
আরও পড়ুন:

এই মসজিদে অতিথিদের জন্য বিশ্রাম ব্যবস্থা,, ৩টে ওজুখানা, মাদ্রাসা এবং মুসল্লিদের একটু আরাম আর স্বস্তির জন্য প্রায় তিনশো সিলিং ফ্যানের ব্যবস্থা আছে।
আরও পড়ুন:

একজন মুসল্লি জানান , "আমরা প্রতিবছর ঈদের দিন এখানে নামায পড়ার জন্য আসি। এই স্থানের পবিত্রতা এবং ঐতিহ্য খুবই উল্লেখযোগ্য। এখনকার ইমাম সাহেব খুব সহজ করে এবং ভালোভাবে কুরআন বুঝিয়ে দেন।"